Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

করোনার টিকা নিয়ে বিপত্তি, জ্বরে পড়লেন জুন আন্টি, করতে পারলেন না ‘শ্রীময়ী’র শ্যুটিংও

করোনার টিকা নিয়ে বিপত্তি, জ্বরে পড়লেন জুন আন্টি, করতে পারলেন না ‘শ্রীময়ী’র শ্যুটিংও

যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটিং ফ্লোরে শুটিং শুরু করতে করোনার টিকা নিচ্ছেন টালিগঞ্জের কলাকুশলীরা। টিকা নিয়েই বিপত্তি। অসুস্থ হয়ে পড়েছেন শ্রীময়ী ধারাবাহিকের ‘জুন আন্টি’ ওরফে উষসী চক্রবর্তী।

ভ্যাকসিন নিয়ে ছবি পোস্ট করেছিলেন তাঁর ফেসবুক পেজে। লিখেছিলেন, প্রচন্ড ভয়ে ভয়ে চোখ ফোখ বুজে, ইনজেকশানে আমার বরাবরই একটা ইয়ে আছে।

আরও পড়ুন: কাঁচা বাদাম পাকা বাদাম গান নয়, গানের জন‍্য দরকার আসল শিক্ষা, ভাইরাল সংষ্কৃতি নিয়ে মা বললেন পণ্ডিত অজয় চক্রবর্তী

ব্যাশ ভয়ে কথা প্রকাশ করতেই নতুন বিপত্তি। সারা গায়ে ব্যথা, সঙ্গে জ্বর। বিছানা থেকে ওঠারও ক্ষমতা নেই। জানা গেল, সোমবার করোনার টিকা নেওয়ার পর থেকেই শরীরের এই অবস্থা উষসীর।

মঙ্গলবার বাড়ি থকে শ্যুট করে পাঠানোর কথা ছিল ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জন্য। কিন্তু শরীর এতটাই অসুস্থ যে মেকআপ করা তো দূরের কথা, ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব হয়নি।

এক সাক্ষাৎকারে উষসী জানিয়েছেন, উঠে বসার ক্ষমতা নেই। শরীরের অবস্থা খুব খারাপ। ভীষণ ব্যথা। ১০১ মতো জ্বর এসছিল। ওযুধ খেয়েছি। বাকি হাতে ব্যথার কথা না হয় বাদই দিলাম। তবে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে যথেষ্ট অবগত তিনি। জানিয়েছেন, শত শরীর খারাপ থাকলেও টিকা নিতে পেরে তিনি খুশি।

আরও পড়ুন: শ্যুটে ঢিলেঢালা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প নিয়ে কোয়েল মল্লিক! ফের সুখবর? মা হতে চলেছেন কোয়েল মল্লিক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রায় ২ মাস তাঁকে দেখা যায়নি শ্রীময়ী ধারাবাহিকে। বলতে গেলে শ্রীময়ী ধারাবাহিকের জনপ্রিয়তা জুন আন্টির জন্য। সেই জুন আন্টির দেখা পায়নি দর্শকেরা। তাই বড়ই মিস করছিলেন দর্শকেরা। তবে আবার তাঁকে দেখা যাবে। এক্কেবারে স্বমহিমায়।

স্যোশাল মিডিয়ায় কামব্যাক প্রোমো শেয়ার করে উষসী লিখেছিলেন, দামে কম মানে ভালো এখন অতীত। পাঁচতলা মল পুরোটাই শ্রীময়ী… ফ্রেন্ডস মালিককে গিয়ে বলো জুন আন্টি ফিরে এসেছে!

শ্রীময়ী ধারাবাহিকের সেট থেকে শুরু করে কলা কুশলী সকলেই তাঁর পরিবার। তাই আবারও সেটে ফিরে গিয়ে সবার সঙ্গে হইহই করে কাজ শুরু করার অপেক্ষা করে রয়েছেন জুন আন্টি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment