Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

বৈভবের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সুনয়না

বৈভবের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সুনয়না

অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক রীতিতে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন বৈভব রেখির এবং দিয়া মির্জা। বিয়ের আসর বসেছিল দিয়ার মুম্বাইয়ের বাড়িতে। লাল বেনারসি, মাথায় লাল চেলি আর গায়ে কুন্দনের গয়না…। নবকনে দিয়ার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল।

দিয়া বৈভব দুজনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে খানিকটা বাধ্য হয়েই মুখ খুললেন বৈভবের প্রাক্তন স্ত্রী সুনয়না। প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে বহু প্রশ্নের মুখে পড়তে হলে বাধ্য হয়েই সুনয়না তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি জানান, “আমি সুনয়না রেখি। বৈভব রেখির প্রাক্তন স্ত্রী। নামটি নিশ্চয়ই শুনে থাকবেন। কারণ এই মুহূর্তে খবরে আমার নাম উঠে আসবে বার বার। হ্যাঁ, আমার প্রাক্তন স্বামীর সঙ্গে দিয়া মির্জার বিয়ে হয়েছে। আর তা নিয়ে অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞাসা করেছেন, আমি ঠিক আছে কিনা এবং সামাইরা ঠিক আছে কিনা! যারা আমার কথা ভাবছেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাই।” এখানেই থেমে থাকেননি, মেয়ের কথা উল্লেখ করে সুনয়না জানান, “একটি শিশুর পক্ষে তাঁদের চারপাশের পরিবেশ ভালোবাসাপূর্ণ হওয়াটা জরুরী। যদি সামাইরা তার বাবা-মার মধ্যে সেই ভালোবাসা না দেখতে পায় তাহলে এখন অন্তত ও সেই ভালোবাসা দেখতে পাবে। যেটা সামাইরাকে তাঁর সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে।” বৈভব এবং দিয়া মির্জার বিয়ে নিয়ে সুনয়না বলেন, “আমি এবং সামাইরা উভয়ই ওর বাবা এবং দিয়ার বিয়ে নিয়ে ভীষণ খুশি। ”

ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে তার প্রথম স্ত্রী সুনয়না রেখির বিবাহ জীবন নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে ২০১৯ -এ দিয়া মির্জার সঙ্গে তাঁর প্রথম স্বামী সাহিল সাঙ্ঘের বিবাহ বিচ্ছেদ হয়।

আরও পড়ুন: “খালি নাটকবাজি করে ফুটেজ খাওয়ার ধান্দা” – বিজয়া দশমীতে দেবী বরণ করার সময় মিডিয়ার ক্যামেরার সামনেই কেঁদেছেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি! আর তা দেখেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment