Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

ভোররাতে শুটিং সেরে বরুণ তড়িঘড়ি ছুটছে স্ত্রীর কাছে, এমনটাই পোস্ট করল ইনস্টাগ্রামে

ভোররাতে শুটিং সেরে বরুণ তড়িঘড়ি ছুটছে স্ত্রীর কাছে, এমনটাই পোস্ট করল ইনস্টাগ্রামে

এই তো সেদিন বিয়ে হল। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে বিবাহ বাঁধনে আবদ্ধ হল বলিউড স্টার বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। কিন্তু শুটিংয়ের ফাঁকে ফুরসত নেই স্ত্রীকে সময় দেওয়ার। নতুন ছবির জন্য সারারাত জেগে শুটিং করতে হচ্ছে বরুণকে। সেই দুঃখের কথাই নেট দুনিয়ায় শেয়ার করলেন অভিনেতা।

রবিবার, তখনও ভোরের আলো ফুটেনি। সারারাত ধরে শুটিংয়ের কাজ সেরে বাড়ি ফিরছেন বলি-স্টার বরণ। সেই সময়ই নিজের একটি ছবি তুলে ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেন। ক্যাপশনে লিখছেন, “going to my wife” অর্থাৎ স্ত্রীর কাছে ফিরছি।

Varun post

আরও পড়ুন: ব্যারাকপুরে প্রচার মিছিল শুরু রাজ চক্রবর্তীর

করোনা আবহে গৃহবন্দী দশার লম্বা বিচ্ছেদ কাটিয়ে গত ২৪ জানুয়ারি ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে বরুণ ধাওয়ান। এরপর একসঙ্গে থাকার সুযোগ এলেও দৈনন্দিন রুটিন এর ফিরে যেতে হয় নবদম্পতিকে।

একাধিক ছবি ঝুলিতে নিয়ে ঘুরছেন বরুণ ধাওয়ান। এদের মধ্যে অন্যতম ভেড়িয়া, সানকি, ইক্কিস। এখন শুটিং চলছে “যুগ যুগ জিও”র।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment