Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

“খুব বুঝদার, নিজের বয়সের তুলনায় অনেকটাই বেশি” – ছেলের তৈমুরের প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার মা কারিনা

“খুব বুঝদার, নিজের বয়সের তুলনায় অনেকটাই বেশি” – ছেলের তৈমুরের প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার মা কারিনা

কারিনা কাপুর, বলিউডের সবথেকে প্রশংসিত অভিনেত্রীদের মধ্যে একজন। কয়েক বছর আগেই অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খানের সাথে। প্রসঙ্গত আমরা সকলেই জানি সাইফ আলী খানের আগেও বিয়ে হয় অমৃতা সিং এর সাথে। সেই ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে অভিনেতার। তারপরে কারিনার সাথে বিয়ে করে সেই ঘরে পরপর দুটি ছেলের জন্ম দেন অভিনেত্রী কারিনা। তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান এই দম্পতির দুই পুত্র। এই দুজনের মধ্যে বড় ছেলে তৈমুর আলী খান বেশ জনপ্রিয় নেট পাড়ায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৈমুর কে নিয়ে কথাও বলেছেন অভিনেত্রী নিজেই। ছেলে তৈমুরের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী মা কারিনা।

তৈমুর প্রসঙ্গে করিনা বলেন, “ও ওর বাবার সঙ্গে বসে পাইরেটস অফ ক্যারাবিয়ান, স্টার ওয়ার্স দেখে। এগুলো এমন জিনিস যা সইফ ভালোবাসে আর তৈমুর বাবার মতো হতে চায়। ও বাবার খুব কাছের। সব ছেলেগুলো আমার বিরুদ্ধে জোট বাঁধে আজকাল। বয়সের থেকে অনেকটাই এগিয়ে ও। খুব বুঝদার, নিজের বয়সের তুলনায় অনেকটাই বেশি। ওকে যখন কেউ বলে এটা করা ঠিক নয়, ও সেটা বোঝে।”

কারিনা আরো বলেন, “তবে জেহ আর টিমটিম খুব দুষ্টু। ছেলেরা যদিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই বদলে যায়। আমি নিশ্চিত ওরাও বদলে যাবে। এই বয়সেই ওর ভালো ছবির দিকে আলাদা নজর তৈরি হয়েছে। উইকেন্ডে ও সিনেমা দেখতে যায়। যদিও ওর স্ক্রিন টাইম সীমিত, আর আমরা কেউ না কেউ ওর উপরে নজর রাখি।”

আরও পড়ুন: বাংলা সিরিয়ালে নায়িকা ‘উর্মি’কে দিয়ে ‘করবা চৌথ’ করিয়ে এবার নেটিজেনদের ট্রোলের মুখে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নির্মাতারা! সোশ্যাল মিডিয়া ভরল কুমন্তব্যে

প্রসঙ্গত ২০১৬ সালের কারিনার কোল আলো করে জন্ম নেন তৈমুর। জন্মের পর থেকেই সব সময় প্রায় সংবাদে শিরোনামে আছে তৈমুর। চলতি বছরে পাঁচ বছর পূর্ণ করেছে সে। প্রসঙ্গত, এর আগে ছেলে তৈমুরের স্প্যানিশ শেখা নিয়ে বড়াই করেছিলেন অভিনেত্রী মা করিনা সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে স্প্যানিশ ক্লাসে ৮ লেভেল উত্তীর্ণ করেছে এই খুদে ইতিমধ্যেই। ছেলের সেই সার্টিফিকেট সবার সাথে শেয়ার করে নিজেকে ‘প্রাউড মাম্মি’ ঘোষণা করেছিলেন কারিনা। সেই সময় অভিনেত্রী লিখেছিলেন “আমার ছেলে স্প্যানিশ শিখছে এবং শিখতে খুব ভালোওবাসে।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment