Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

বিয়ের পরেই সুখবর দিলেন ভিকি! সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর, উচ্ছ্বসিত অনুরাগীরা, বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন অভিনেতা

বিয়ের পরেই সুখবর দিলেন ভিকি! সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর, উচ্ছ্বসিত অনুরাগীরা, বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন অভিনেতা

চলতি বছরের ডিসেম্বরে গত বৃহস্পতিবার, ৯ তারিখে রাজস্থানের বারওয়ারা ফোর্টে সমস্ত নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পরেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুদিন ধরেই ভাইরাল হচ্ছে তাদের বিয়ের নানা মুহূর্তের ছবি। এই তারকা দম্পতির বিয়ে থেকে মেহেন্দি, মেহেন্দি থেকে গায়ে হলুদ সমস্ত ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন এই বলিউড অভিনেতা।

এই তারকা দম্পতির বিয়ে হওয়ার আগে থেকেই তাদের হানিমুনে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাদের অনুরাগীদের মধ্যে। সম্প্রতি মুম্বাইতে ফিরেছেন তারা। সম্ভবত মালদ্বীপে মধুচন্দ্রিমায় যাবেন এই তারকা দম্পতি। তবে এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারা, দুজনেরই শুটিং শুরু হয়ে যাচ্ছে। বিয়ের কারণে কদিন শুটিং শিডিউল থেকে দূরে ছিলেন তারা। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই ভিকি কৌশল নিজের নতুন ছবির খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেতা সোমবার, তার আগামী ছবি ‘সাম বাহাদুর’-এর কথা ঘোষণা করেছেন। এই ছবিতে অভিনেতা ফিল্ড মার্শাল সাম মানেকশরের চরিত্রে অভিনয় করবেন। তার স্ত্রী শিল্লু মানেকশরের চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে এবং এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যেতে চলেছে ফতিমা সানা শেখকে। উল্লেখ্য, ‘দঙ্গল’এর পর সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখকে আবারো একই পর্দায়, একই সাথে দেখা যেতে চলেছে। সোমবার পরিচালক-প্রযোজক মেঘনা গুলজারের জন্মদিনের দিন নিজের আগামী ছবির কথা ঘোষণা করলেন অভিনেতা। কারণ, এই আসন্ন ছবির পরিচালক মেঘনা গুলজার।

আরও পড়ুন: ‘হিটলারের আসল উদ্দেশ্য ছিল ভারত দখল করা! নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ এ সেই রহস্যই ফাঁস করবেন অভিনেত্রী নুসরত জাহান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি ছবি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, আসন্ন এই ছবি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী হয়ে রয়েছেন। তিনি এও জানান, সানিয়া ও ফতিমা এই দুই অভিনেত্রীকে নিয়ে খুবই এক্সাইটেড। অন্যদিকে ফতিমা সানা শেখ এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Environment