Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

স্যান্ডি সাহার মত শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াসা রায়! ‘দিদি, খেলবো না কিন্তু’, অভিযোগ জানালেন স্বয়ং স্যান্ডি, ভাইরাল ছবি

স্যান্ডি সাহার মত শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াসা রায়! ‘দিদি, খেলবো না কিন্তু’, অভিযোগ জানালেন স্বয়ং স্যান্ডি, ভাইরাল ছবি

জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটির মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন টলিউড অভিনেত্রী তিয়াসা রায়। তবে এবার ধারাবাহিক শেষ হওয়ার পর সম্পূর্ণ নতুনরূপে দেখতে পাওয়া যাবে তাকে জি বাংলার জনপ্রিয় রান্নার ‘শো’ রান্নাঘরে সঞ্চালিকার ভূমিকায়।ছোটপর্দার কৃষ্ণকলি খ্যাত শ্যামা তবে তার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি করলেন নিজের একটি ফটো শেয়ার এর মাধ্যমে।

প্রসঙ্গত এদিন নীল শাড়ি পরে তিয়াসা নিজের একটি ফটো শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য কৃষ্ণকলির দৌলতে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। ফলে তিনি ফটো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নজর কাড়ে বিরাট সংখ্যক অনুগামীদের। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার স্যান্ডি সাহাও।

তবে প্রশংসাসূচক বাক্য লেখার বদলে কমেন্ট সেকশনে নিজের একটি ফটো শেয়ার করেন জনপ্রিয় এই বাঙালি ইউটিউবার। সেখানে দেখতে পাওয়া যায় তিয়াসার শাড়িটির মতোই হুবহু একটি নীল রঙের শাড়ি পরেছেন স্যান্ডি সাহা। পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানান এরকম করলে তিনি মোটেও ‘খেলবেন না’।

আরও পড়ুন: কলকাতার গলিতে বব বিশ্বাস, দেখে নিন শুটিং এর বিশেষ ছবি

বলাই বাহুল্য স্যান্ডি এবং তিয়াসার শাড়ির সাদৃশ্য দেখে হাসির রোল পড়ে যায় অনুগামীদের মধ্যে। অনেকেই জিজ্ঞাসা করতে থাকেন কে কাকে অনুসরণ করেছেন স্টাইলের দিক থেকে। তবে বলাই বাহুল্য স্যান্ডি কিন্তু বেশ মজা পেয়েছেন অভিনেত্রীর সঙ্গে নিজের সাদৃশ্য খুঁজে পেয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment