Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

মা কালীর সঙ্গে সেলফি তুলছেন শ্রী রামকৃষ্ণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি

মা কালীর সঙ্গে সেলফি তুলছেন রামকৃষ্ণ সঙ্গে রয়েছেন জগদম্বা ও প্রসন্নময়ী। বিভিন্ন মুখো ভঙ্গিমা য় পোজ দিয়ে সেলফি

মা কালীর সঙ্গে সেলফি তুলছেন শ্রী রামকৃষ্ণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি

মা কালীর সঙ্গে সেলফি তুলছেন রামকৃষ্ণ সঙ্গে রয়েছেন জগদম্বা ও প্রসন্নময়ী। বিভিন্ন মুখো ভঙ্গিমা য় পোজ দিয়ে সেলফি তুলছেন তাঁরা। কি শুনে অবাক লাগছে? ভাবছেন এও কি কখনো সম্ভব? তবে এমনটাই ঘটেছে করুণাময়ী রানী রাসমনির সেটে। বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলা র করুণাময়ী রানী রাসমণি। যারা এই সিরিয়ালটি দেখেন তাঁরা খুব ভাল করেই পরিচিত সিরিয়ালটির চরিত্র গুলির সঙ্গে। সেখানেই মা কালীর সঙ্গে রামকৃষ্ণ ও রানী রাসমনির পরিবারের সকলে মিলে তুলছেন সেলফি। আপনিও দেখে নিন সেই ছবি।

বাংলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় রানী রাসমণি। বাড়ির মায়েরা বউয়েরা সাড়ে ছটা বাজলেই কাজ ফেলে বসে পড়েন টিভির সামনে এই সিরিয়ালটি দেখার জন্য। ধারাবাহিকটির রানী রাসমনির জীবন কাহিনী নিয়ে তৈরি। এই ধারাবাহিকের সবথেকে জনপ্রিয় চরিত্র হল রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণ উরফে সৌরভ সাহা। রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করার জন্য আড়াই বছর আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছিলেন সৌরভ। এর আগেও এরাও শত্রু’, ‘টাপুরটুপুর’, ‘কে তুমি নন্দিনী’, ‘বামাক্ষ্যাপা’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে তাঁর রাম কৃষ্ণের চরিত্র দর্শকদের কাছে হয়ে উঠেছে সবথেকে প্রিয়।

শুটিংয়ের ফাঁকে প্রায়শই মজায় মেতে ওঠেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। এবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সেলফি তুলে শেয়ার করলেন তাঁরা। জি বাংলা ফেসবুক পেজে স্টোরিতে প্রাইস ছোট ভিডিও শেয়ার করে থাকেন তাঁরা। এর আগেও যখন টিকটকের জামানা ছিল, তখন প্রায়শই ভিডিও তৈরি করে শেয়ার করে নিতেন দর্শকদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় রামকৃষ্ণ ও মা কালীর সেলফি প্রকাশ্যে আসার পরই তা নজর কেড়েছে নেটিজেনদের। তাঁদের সঙ্গে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরাও। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি।

আরও পড়ুন: Alia Bhatt On Samay Raina: ‘মেয়েরা শুধু ছেলেদের টাকা চায়’, সময় রায়নার শো-তে বিস্ফোরক আলিয়া ভাট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment