Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

পরনে হট প্যান্ট! সাদা ফুলস্লিভ টি-শার্ট ও কালো শর্টসে বোল্ড ফটোশুট দিতিপ্রিয়ার, কলকাতায় শীতের রাতে উষ্ণতার ছোঁয়া দিচ্ছেন দিতিপ্রিয়া, বোল্ড লুকের প্রশংসায় পঞ্চমুখ নেট জনতা

পরনে হট প্যান্ট! সাদা ফুলস্লিভ টি-শার্ট ও কালো শর্টসে বোল্ড ফটোশুট দিতিপ্রিয়ার, কলকাতায় শীতের রাতে উষ্ণতার ছোঁয়া দিচ্ছেন দিতিপ্রিয়া, বোল্ড লুকের প্রশংসায় পঞ্চমুখ নেট জনতা

ছোটপর্দার পরিচিত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেক ছোট বয়স থেকেই অভিনয়ের সাথে যুক্ত তিনি। ছোটপর্দার হাত ধরেই অভিনয় জগতে ডেবিউ হয়েছে অভিনেত্রীর। ‘দুর্গা’ ধারাবাহিকেই প্রথম ক্ষুদে শিল্পী হিসেবে দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। এরপরে জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’র সূত্র ধরেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি অর্জন করেন দিতিপ্রিয়া, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা কাজের সুযোগ এসেছে তার কাছে। বর্তমানে অভিনেত্রী ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দার একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সুন্দরী এবং বুদ্ধিমতি অভিনেত্রীদের মধ্যে তিনি একজন হয়ে উঠেছেন। তার অভিনয় দক্ষতা খুব অল্পসময়ের মধ্যেই তাকে এতোটা উপরে নিয়ে এসেছে। এর মধ্যেই তিনি একাধিক বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন এবং প্রশংসিতও হয়েছেন অধিকাংশের কাছে। তার মতো তরুণ প্রতিভার প্রয়োজন রয়েছে ইন্ডাস্ট্রিতে তা মানেন সকলেই। সম্প্রতি তার ফটোশুটের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছেন নেটমাধ্যমে পাতায়, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটনাগরিকদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি নিজের নানা ফটোশুটের ছবি এবং ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে এবং সকল নেটনাগরিকদের সাথে। নিঃসন্দেহে সেই সমস্ত পোস্ট ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে ফুলস্লিভ সাদা টি-শার্ট এবং কালো হট প্যান্টে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার ছবি দেখে মুগ্ধ হয়েছেন তার পুরুষ ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের চোখে অভিনেত্রীর শেয়ার করা এই ছবি পড়তেই তা ভাইরাল হয়েছে। এই পোশাকের সাথে ছোট চুলে, হালকা মেকাপে, লাল লিপস্টিকে ও সাথে মানানসই রিস্ট ওয়াচে দারুন লাগছিল অভিনেত্রীকে, সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: কালো শাড়ি পরে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ! সাহসী ছবি পোস্ট করার নিরিখে তাঁর জুড়ি মেলা ভার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছিল সকলের। ধারাবাহিকের অভিনয় আপাতত শেষ হয়েছে তার। এখনই ছোটপর্দায় ফিরছেন না অভিনেত্রী। সম্প্রতি হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’এ অভিনয় করতে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। সেখানে একেবারে ভিন্ন স্বাদের চরিত্রে, নয়া সাজে দেখা মিলেছে তার। উল্লেখ্য, আসন্ন একটি ছবি ‘আয় খুকু আয়’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। বলাই বাহুল্য, বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত ও সফল অভিনেত্রী তিনি।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment