Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 June 2026

“এত টাকা কোথায় পেলে?” – ইউরোপ ট্যুরের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পুলিশের শিকার অভিনেত্রী উষসী জুন আন্টি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার পোস্টa

“এত টাকা কোথায় পেলে?” – ইউরোপ ট্যুরের ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পুলিশের শিকার অভিনেত্রী উষসী জুন আন্টি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার পোস্টa

প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বিনোদন। অল্প বিস্তার বিনোদন প্রত্যেকটা মানুষের জীবনে এই ভীষণ প্রয়োজন। যে প্রয়োজন ধারাবাহিক পূরণ করে দিচ্ছে। প্রত্যেকদিন ধারাবাহিকের টানটান উত্তেজিত গল্প দেখার জন্য মানুষ মুখিয়ে থাকেন। গল্পের উন্মাদনা থেকে অভিনেতা-অভিনেত্রী কে দেখা সবটাই মানুষের জীবনের বেশ ভাল রকম একটি বিনোদন। একটি বিনোদন। এমনকি এইরকমও অনেক সময় হয় যে ধারাবাহিকের গল্প আর চরিত্র মানুষের মনে এতটাই গভীর ছাপ ফেলে যায় যে ধারাবাহিক চলাকালীন তো অবশ্যই এমনকি ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই গল্প আর চরিত্র মানুষের মনে থেকে যায়। শুধু তাই নয় গল্পের চরিত্রগুলি যাঁরা ফুটিয়ে তোলেন সেই সব কলাকুশলিরাও নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষের মনে গভীর ছাপ ফেলে যান। আর যার কারণে ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই কলা কুশলীদের মানুষ মনে রেখে দেন।

ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো “শ্রীময়ী”। স্টার জলসা থেকে সম্প্রচারিত হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার এবং সুদীপ চক্রবর্তী। এই দুজন নিজেদের অভিনয় দক্ষতায় এখনো ছাপ ফেলে রেখেছেন মানুষের মনে। কিন্তু নায়ক নায়িকার পাশাপাশি ধারাবাহিকের খলনায়িকার চরিত্রটিও মানুষের মনে এখনো গভীর গহবর করে রেখেছে। এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। ধারাবাহিকে জনপ্রিয়তা তিনি এতটাই পেয়েছিলেন যে জুন আন্টির মুখ ভেঙ্গানো এখনো সিগনেচার স্টাইল হয়ে রয়েছে। দর্শক মহলের ভালোবাসা এবং জনপ্রিয়তা তাঁকে মধ্য গগনে নিয়ে গিয়েছিল।

ধারাবাহিক শেষ হওয়ার পরেও জুন আন্টিকে বেশ ভাল রকম মিস করেন দর্শক। যদিও অভিনেত্রী উষসী তাঁর সব রকম আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে তাঁর অনুরাগীরা অভিনেত্রীর জীবনে ছোট বড় সবরকম খবর পেয়ে থাকেন। সেখানেই অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর বিদেশ ভ্রমণের কথা। একটি রিল ভিডিওতে দেখা গিয়েছিল বিদেশ ভ্রমণ করছেন তিনি। এয়ারপোর্ট এর বাইরে দাঁড়িয়ে এই ভিডিওটি বানিয়েছিলেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়া যেহেতু তার কারণেই অভিনেত্রীর অনুরাগী যেমন আছেন তেমন আছেন হেটার্সও।

আরও পড়ুন: চাকরি ছেড়ে নতুন লুকে বলিউডে কামব্যাক করছেন তনুশ্রী!

সম্পূর্ণ ভিডিওতে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে পুজোর পর সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এবার কলকাতাকে একটু বিদায় জানিয়ে বিদেশ ভ্রমণে বেরোচ্ছেন তিনি। অভিনেত্রী জানান তার ডেস্টিনেশন প্রথমে সুইডেন, বেলজিয়াম এবং তারপর আমস্টারডাম। তবে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়। অভিনেত্রীর বিদেশ ভ্রমণের খবরে বেশ আপ্লুত হয়েছেন ভক্তগণ। অনেক শুভেচ্ছা বার্তার পাশাপাশি কটাক্ষ করেছেন অনেকে। যেমন একজন লিখেছেন, “এত টাকা কোথায় পেলে?” যদি ওই কথার কোন প্রতিক্রিয়া অভিনেত্রীর তরফ থেকে পাওয়া যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment