Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

‘এ মা প্যান্ট কই এত তাড়া যে প্যান্টটা পরতেই ভুলে গেছে!’, বিগ বসের অভিনেত্রী মডেল জেসমিনকে মনে আছে? কী পোশাকে এয়ারপোর্ট গেল দেখুন

‘এ মা প্যান্ট কই এত তাড়া যে প্যান্টটা পরতেই ভুলে গেছে!’, বিগ বসের অভিনেত্রী মডেল জেসমিনকে মনে আছে? কী পোশাকে এয়ারপোর্ট গেল দেখুন

জেসমিন ভাসিন, বর্তমানে বলিউডের ছোটপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। “বিগ বস” এর হাত ধরে জনপ্রিয়তার শিখরে ওঠেন জেসমিন। একসাথে অনেকের সাথে একই বাড়িতে থাকলে ঠিক যেমন ঝগড়া হয় সেই ঝগড়া থেকে শুরু করে প্রেম সবটাই করেছেন তিনি সেই ঘরে। তারপরে করেছেন একের পর এক হিন্দি ধারাবাহিক। সেখানেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। তবে আজকে সকালেই ভাইরাল হলো এই অভিনেত্রীর এয়ারপোর্ট লুক। আর সেই লুক দেখে হতবাক হয়েছেন দর্শক।

আজকের এই ভিডিওতে “দিল সে দিল তক” খ্যাত অভিনেত্রীর পরনে ছিল গুচির সাদা রঙের একটি হুডি। পায়ে লাল রঙের হাই বুট। তবে মাঝে প্যান্ট বলতে কিছু নেই। বিভিন্ন পাপারাৎজিরা অভিনেত্রীর এই ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে কেউ অভিনেত্রীর ফ্যাশন সেন্স এর প্রশংসা করেছেন। আবার কেউ এরকম পোশাকের জন্য তুমুল সমালোচনাও করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, “সময়মতো প্লেন ধরার জন্য রেডি না হলে এরকমই হয়। এত তাড়া যে প্যান্টটা পরতেই ভুলে গেছে”। আরেকজন প্রশংসা করে লিখেছেন, “তুমি সবসময়ই ডার্লিং। কিউট অ্যান্ড অ্যাট্রাক্টিভ। আর এখন বলিউডের ফ্যাশনগেমও রপ্ত করে ফেলেছ। তোমাকে বড় পরদায় দেখতে চাই, যেমন আমরা শেহনাজ গিলকে দেখছি”।

আরও পড়ুন: শ্যুটে ঢিলেঢালা পোশাকে উন্মুক্ত বেবি বাম্প নিয়ে কোয়েল মল্লিক! ফের সুখবর? মা হতে চলেছেন কোয়েল মল্লিক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এদিন জেসমিনের সাথে দেখতে পাওয়া গেল গিপ্পি গ্রেওয়ালকে। আসলে নতুন রোমান্টিক ট্র্যাক “আ চালিয়ে” তে দেখতে পাওয়া যাবে এই জুটিকে। এই নতুন গান গেয়েছেন, বি প্রাক এবং জানি। এবং গানের সুর দিয়েছেন, গৌরব দেব এবং কার্তিক দেবথে। গানটির শুটের লোকেশন লন্ডন। হিন্দি টেলিভিশন পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন পাঞ্জাবি সিনেমায়।

তবে অনেক নেটিজেন আবার প্রসঙ্গ তুলছেন যে অভিনেত্রী শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্য এই ধরনের পোশাক পড়েছেন। এছাড়া উনি বলিউড তারকা তাই বলি অভিনেত্রীদের করা স্টাইলিং তিনিও করবেন এটাই স্বাভাবিক। নিজের নতুন সিনেমা মুক্তি পাওয়ার আগে বলিউডের অভিনেত্রীরা এই ধরনের বিষয় ঘটিয়ে থাকেন। তাদের সিনেমার দিকে এবং সেই তারকাদের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য। আসলে এটা একটা স্ট্রাটেজি যাতে তাঁকে নিয়ে যে রকমই আলোচনা বা সমালোচনা হোক না কেন তাতে মানুষের দৃষ্টি পড়বে নতুন গানের উপরেও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment