Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

সাত্যকিকে বাঁচাতে গিয়ে এবার নিজেই অপহৃত হল ‘উকিল’ উর্মি! ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন টুইস্টে চাঞ্চল্য নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

সাত্যকিকে বাঁচাতে গিয়ে এবার নিজেই অপহৃত হল ‘উকিল’ উর্মি! ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন টুইস্টে চাঞ্চল্য নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার যে সমস্ত ধারাবাহিকগুলি টিআরপি তালিকাতে ভাল ফলাফল করেছে তাদের মধ্যে অন্যতম হলো অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জি অভিনীত ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। তবে সম্প্রতি অবাস্তব গল্পের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ধারাবাহিকটিকে।

কারণ ধারাবাহিকের গল্পে দেখানো হয়েছিল বর সাত্যকিকে মিথ্যা শ্লীলতাহানীর অভিযোগের হাত থেকে বাঁচানোর জন্য উকিলের পোশাক গায়ে তুলে নিয়েছে ধারাবাহিকের নায়িকা উর্মি। তবে কিছুদিন আগেই উর্মি পেশায় ট্যাক্সি ড্রাইভার ছিল। সেখান থেকে কিভাবে সে হঠাৎ উকিল হল, এ প্রশ্ন তুলেছিলেন দর্শকদের একটি বড় অংশ।

তবে এবার ধারাবাহিকের নতুন চমকে বেশ হতবাক হয়ে গেলেন অনুগামীরা। কারণ দেখা গিয়েছে সাত্যকিকে বাঁচানোর পরিবর্তে নিজেই গুন্ডাদের হাতে অপহৃত হয়ে গিয়েছে উর্মি। মিথ্যা সাক্ষ্য প্রমাণের টোপ দেখিয়ে তাকে অপহৃত করতে সক্ষম হয়েছে ধারাবাহিকের গুন্ডারা।

আরও পড়ুন: ধারাবাহিকে জমে ওঠেছে রাজা-মাম্পির প্রেম! এবারে একেবারে নিজেদের সম্পর্কের বিষয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী রুকমা, ভাইরাল ছবি

তবে কীভাবে উর্মি তাদের হাত থেকে পালিয়ে সময়ের মধ্যে কোর্টে পৌঁছে সাক্ষ্য প্রমাণসহ সাত্যকিকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ধারাবাহিকের দর্শকরা। ফলাফল হিসেবে ধারাবাহিকের নতুন এপিসোড ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment