Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
7 July 2026

স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে এই অভিনেতা গৌরব কেই পছন্দ ছিল শ্রুতির মায়ের, স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে মায়ের পছন্দ ছিল গৌরব: শ্রুতি

স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে এই অভিনেতা গৌরব কেই পছন্দ ছিল শ্রুতির মায়ের, স্বর্ণেন্দু নয়, জামাই হিসেবে মায়ের পছন্দ ছিল গৌরব: শ্রুতি

‘ত্রিনয়নী’ থেকে শুরু করে ‘দেশের মাটি’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রুতি দাস। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয় অভিনেত্রী তবে মাঝেমধ্যে নিজের ব্যক্তিগত জীবনের কারণে কটাক্ষের সম্মুখীন হতে হয় তাকে তবে শ্রুতি অবশ্য নিন্দুকদের বিশেষ পাত্তা দিতে পছন্দ করেন না। তবে এবার তার বয়ফ্রেন্ড পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তার মায়ের সমীকরণ নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত শ্রুতির প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল টলিউড অভিনেতা গৌরব রায়চৌধুরিকে। এদিন অভিনেত্রী জানিয়েছেন তার মায়ের পছন্দ ছিল গৌরবকে জামাই হিসেবে। কিন্তু ত্রিনয়নী ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তাদের মধ্যকার প্রায় ১৫ বছর বয়সের পার্থক্যের জন্য এই সম্পর্ক মোটেও মেনে নিতে পারছিলেন না অভিনেত্রীর মা।

বরং জামাই হিসেবে গৌরবকেই বেশি পছন্দ ছিল তার মায়ের। অভিনেত্রী জানিয়েছেন এ নিয়ে ক্ষোভ ছিল তার বয়ফ্রেন্ড স্বর্ণেন্দুরও। কারণ তিনি মনে করতেন অভিনেত্রীর মা না চাওয়া সত্ত্বেও তিনি জোর করে জুড়ে বসেছেন। তবে বর্তমানে তাদের মধ্যকার সম্পর্ক যে দারুন বন্ধুত্বের সে কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন তার মায়ের সঙ্গে তার বয়ফ্রেন্ডের সম্পর্ক এখন দেখার মত।

আরও পড়ুন: ফুটফুটে ছেলের মা হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের প্রিয়ম! একরত্তি ছেলের সাথে প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বিয়ের ২ বছরের মধ্যেই বাবা-মা হয়েছেন প্রিয়ম-শুভজিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment