Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
7 July 2026

‘নায়িকা এরকম জোকারের মত অট্টহাসি দিচ্ছে কেন?’! ‘উমা’ ধারাবাহিকে নায়িকার হাসি শুনে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়, প্রমো ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখে উমা

‘নায়িকা এরকম জোকারের মত অট্টহাসি দিচ্ছে কেন?’! ‘উমা’ ধারাবাহিকে নায়িকার হাসি শুনে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়, প্রমো ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখে উমা

কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘উমা’ধারাবাহিকটির সম্প্রচার। যা গড়ে উঠেছিল একজন মহিলা ক্রিকেটার এর জীবন কাহিনীর উপর ভিত্তি করে। তবে এরপর নেটিজেনদের একটি বড় অংশ অভিযোগ জানিয়ে ছিলেন ক্রিকেটার এর জীবন কাহিনীর গল্প থেকে সরে গিয়ে ধারাবাহিক ঢুকে পড়েছে চিরাচরিত কুটকাচালির মধ্যে। যে কারণে ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যেতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক বার এর মধ্যেই প্রতিবাদ করতে দেখা গেছে ধারাবাহিকের অনুগামীদের। তারা জানিয়েছেন যে গল্প দিয়ে ধারাবাহিক শুরু হয়েছিল সেই গল্পেই যেন নির্মাতারা আবার ফিরে যান। এবার তার মধ্যেই ধারাবাহিকের নতুন পর্ব তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কারণ ওই বিশেষ পর্বে ধারাবাহিকের নায়িকার হাসি শুনে স্তব্ধ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত এদিন ধারাবাহিকের পর্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন ধারাবাহিকের নায়িকা শিঞ্জিনী চক্রবর্তী ওই বিশেষ পর্বে যেরকম হাসি হাসছেন, তা শুনে তারা নিজেরাই হাসতে ভুলে যাচ্ছেন। পাশাপাশি ধারাবাহিকের নায়িকাকে হলিউডের জোকারের সঙ্গে তুলনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শিঞ্জিনি চক্রবর্তী এবং অভিনেতা নীল ভট্টাচার্য। কিন্তু এদিন অভিনেত্রীর হাসি শুনে রীতিমতো হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: অন‍্যকে ব‍্যঙ্গ করে রোজগার করেন স্বামী,সকলের সামনেই স্বামী কপিল শর্মা কে অপমানিত করে নিচু প্রমাণ করলেন স্ত্রী গিনি, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment