Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘আমি অন্যের সিনেমা নিয়ে কেন উত্তর দেবো?’! ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন উঠতেই রাগে ফেটে পড়লেন অভিনেতা জন আব্রাহাম, ভাইরাল ভিডিও

‘আমি অন্যের সিনেমা নিয়ে কেন উত্তর দেবো?’! ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন উঠতেই রাগে ফেটে পড়লেন অভিনেতা জন আব্রাহাম, ভাইরাল ভিডিও

কয়েক সপ্তাহ আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছেন ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের মতই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে বলিউড। তবে সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে মিঠুন চক্রবর্তী, অনুপম খের থেকে শুরু করে সকলেই দারুন অভিনয় করেছেন এই সিনেমায়।পাশাপাশি এই সিনেমার মাধ্যমে অতীতকে তুলে আনা হয়েছে বলে মন্তব্য করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে এবার নিজের সিনেমার প্রচারে এসে ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারাতে দেখা গেল জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহামকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্য সিনেমা নিয়ে কথা বলতে রাজি নন।

প্রসঙ্গত সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জন আব্রাহাম অভিনীত ‘অ্যাটাক’ সিনেমাটি।এদিন সেই সিনেমার প্রচারে এসে বেশ কিছু তীর্যক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিনেতাকে। কেন তার সিনেমায় অবাস্তব অ্যাকশন দৃশ্য থাকে সে প্রশ্ন তুলেছিলেন উপস্থিত সাংবাদিকরা।

আরও পড়ুন: উচ্ছেবাবুকে ছেড়ে অন্য এক সুপুরুষ কে জড়িয়ে ধরল মিঠাই! ‘সিডের কষ্টটা বুঝতে পারছি’ মন্তব্য অনুরাগীদের, সিডের জন্য মন খারাপ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

তারপরেই ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা জানিয়ে দেন নিজের সিনেমা নিয়ে কথা বলতে চান তিনি, অন্যের সিনেমা নিয়ে উত্তর দিতে রাজি নন। বলাই বাহুল্য নেটিজেনদের অনেকেই তার এই মন্তব্যকে অসংবেদনশীল বলে দাগিয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন অভিনেতার উচিত ছিল নিজের মতামত ভাগ করে নেওয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment