Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘কচি পাঁঠা নাকি রেওয়াজি খাসি?’! দাদাগিরির মঞ্চে বাজারদরের হিসেব ঠিক ঠিক বলে সকলকে চমকে দিলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী

‘কচি পাঁঠা নাকি রেওয়াজি খাসি?’! দাদাগিরির মঞ্চে বাজারদরের হিসেব ঠিক ঠিক বলে সকলকে চমকে দিলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী

দাদাগিরির মঞ্চে মাঝেমধ্যেই নানান রকম আজব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দর্শকদের চমকে দিয়ে থাকেন শোয়ের সঞ্চালক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এবার তেমনই দাদাগিরির মঞ্চে উপস্থিত অতিথি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আরও একবার নেটিজেনদের অবাক করে দিলেন সৌরভ।

প্রসঙ্গত সদ্য একটি এপিসোডে নিজেদের নতুন সিনেমা ‘অনুসন্ধান’ এর প্রচার করতে উপস্থিত হয়েছিলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার, ঋদ্ধি সেন কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সেখানেই সিনেমার প্রচার চালানোর পাশাপাশি দাদাগিরির বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাদের।

পাশাপাশি দাদার উদ্দেশ্যেও প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা। সেখানেই নিত্যপ্রয়োজনীয় নানান জিনিসের দাম জানতে চেয়ে কলকাতার মহারাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

আরও পড়ুন: ‘লক্ষ টাকার মালিক হয়েও বাড়িতে নেই চাল-ডাল, খাবার আসে শ্বশুরবাড়ি থেকে’! সামনে এল ‘কিপটে’ ইমন চক্রবর্তীর সংসারের গোপন তথ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

যেহেতু প্রিয়াঙ্কা ছেলে সহজকে নিয়ে সংসার করেন তাই বাজারদর সম্পর্কে তিনি বেশ ওয়াকিবহাল। কিন্তু সৌরভ গাঙ্গুলী বাজারের ব্যাগ অনেক দিন হাতে না নিলেও অভিনেত্রীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলু পিয়াজ, কাঁকড়া থেকে শুরু করে কচি পাঁঠার মাংসের দাম যথাযথ বলে সকলকে চমকে দিয়েছেন। বলাই বাহুল্য তার সঠিক উত্তর শুনে বেশ অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বাজারে না গিয়েও কিভাবে বাজারদর সম্পর্কে সৌরভ এতটা সঠিক হলেন সেই প্রশ্নই তুলেছেন তারা নেটদুনিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment