Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
28 July 2026

এখন থেকেই দারুন অভিনয় করছে ইউভান! ‘ড্রামেবাজ’ ইউভান নকল করছে হাসি, দেখে হতবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

এখন থেকেই দারুন অভিনয় করছে ইউভান! ‘ড্রামেবাজ’ ইউভান নকল করছে হাসি, দেখে হতবাক শুভশ্রী, ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম চর্চিত জুটি রাজ-শুভশ্রী। তাদের একমাত্র ছেলে ইউভান জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তার যেকোন ভিডিও কিংবা ছবি নিমেষে ভাইরাল হয় নেটমাধ্যমের পাতায়। সম্প্রতি আবারও সে নিজের মিষ্টি কাণ্ডকারখানার জন্য ভাইরাল হল নেটিজেনদের মাঝে। মা শুভশ্রী গাঙ্গুলী নিজেই শেয়ার করে নিলেন সেই ভিডিও। এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি রাজ-শুভশ্রী পুত্র ক্যামেরার সামনে হাসি নকল করে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে।

বাবা পরিচালক, মা অভিনেত্রী। রাজ চক্রবর্তী সামলান ক্যামেরার পিছনে জগৎ, আর শুভশ্রী গাঙ্গুলী টলিউডের প্রথম সারির অভিনেত্রী। দেড়বছর বয়স হওয়ার আগেই ইউভান সোশ্যাল মিডিয়ার ক্ষুদে স্টার হয়ে উঠেছে। বলাই বাহুল্য, সে হাসলেও সেটা ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মা শুভশ্রী গাঙ্গুলী ছেলেকে কারোর একটা হাসি নকল করার কথা বলছেন। বলতে না বলতেই সাথে সাথেই ঐ একরত্তি দেখিয়ে দিল হাসি নকল করে। তবে অভিনেত্রী তাকে কার হাসি নকল করতে বলেছেন তা অবশ্য জানা সম্ভব হয়নি। তার এমন হাসি দেখে তিনি তাকে জিজ্ঞাসা করেছেন, সে হাসির অভিনয় করছে নাকি কান্নার! মায়ের কোন কথায় পাত্তা না দিয়ে সে নিজের মনেই খেলতে থাকে। ছেলেরা এমন কাণ্ড দেখে তা ক্যামেরাবন্দি না করে পারেননি অভিনেত্রী। নিজেও হেসে গড়িয়ে পরেন সেই দৃশ্য দেখে। একজন গর্বিত মা হিসেবে ক্যাপশনে লিখেছেন, ইউভানের এখনও দেড়বছর বয়সও হয়নি। পরে নেটিজেনদের সাথেও ইউভানের এই ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ভিডিও ভীষণভাবে পছন্দ করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: সনাতনী রীতিতে চার হাত এক হল টলিপাড়ার লাভবার্ড নীল-তৃনার

কয়েকদিন আগে, বছরের শুরুতেই করোনা আক্রান্ত হয়েছিলেন এই তারকা দম্পতি। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়ে নিজেদের বাড়িতেই আইসোলেশনে ছিলেন তারা। সেইসময় ছেলের সাথে ভিডিও কলেই কথা বলতেন অভিনেত্রী, যার দেখা মিলেছিল পরিচালক রাজ চক্রবর্তীর ইনস্টা অ্যাকাউন্টে। সেইসময়ে তারা নাকি বাড়িতে থেকেও ছেলের কাছে যেতে পারেননি। সুস্থ হওয়ার পরে এই তারকা দম্পতি সবার আগে সময় কাটিয়েছেন নিজের ছেলের সাথে। বেশ কয়েকদিন পরে বাবা-মাকে কাছে পেয়ে বেজায় খুশি ছিল ইউভানও, তা তার চোখে মুখেই স্পষ্ট ছিল। উল্লেখ্য, সম্প্রতি কয়েকদিনের মধ্যে এই একরত্তির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment