Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

জি বাংলার ‘বকুল কথা’ কে পুরো নকল করছে স্টার জলসার ‘গাঁটছড়া’! নতুন প্রোমো দেখতেই শুরু ট্রোলিং, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘বকুল কথা’ কে পুরো নকল করছে স্টার জলসার ‘গাঁটছড়া’! নতুন প্রোমো দেখতেই শুরু ট্রোলিং, তুমুল ভাইরাল ভিডিও

খুব অল্প দিন হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির সম্প্রচার। তবে অতি অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বেশ ক্ষুব্ধ হলেন দর্শকদের একাংশম কারণ তারা ধারাবাহিকের গল্পের সঙ্গে মিল পাচ্ছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’র। তারা মনে করছেন বকুল কথার বিভিন্ন দৃশ্যকে ক্রমাগত নকল করে যাচ্ছে নতুন সম্প্রচারিত হওয়া গাঁটছড়া। ফলাফল হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে দেখা গেছে দর্শকদের একাংশকে।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী বড়লোক বাড়ির ছেলে ঋদ্ধির সঙ্গে ভুলবশত বিয়ে হয় খড়ির। কারণ বিয়ে হওয়ার কথা ছিল তার দিদির দ্যুতির। কিন্তু বিয়ের দিন দ্যুতি পালিয়ে যাওয়ায় দিদির জায়গায় মেজ বোন খড়ি বিয়ে করতে বাধ্য হয়। তবে এবার দেখা গেল ফুলশয্যার রাতে মদ্যপ অবস্থায় দ্যুতিকে খড়ি ভেবে প্রেম নিবেদন করে বসেছে ঋদ্ধি। যা থেকে খড়ি বুঝতে পারে দিদির প্রতি তার স্বামীর ভালোবাসা খুবই খাঁটি।

তবে দর্শকদের একাংশ মনে করছেন ঠিক এমনই গল্প ছিল জি বাংলার বকুল কথা ধারাবাহিকে। সেখানেও দিদির জায়গায় বোনকে দেখা গিয়েছিল বিয়ের পিঁড়িতে বসতে। তাই সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নতুন প্রোমো প্রকাশের পরপরই।

আরও পড়ুন: প্রয়াত হল বিশ্বের একমাত্র নিরামিষাসী কুমির, মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭০, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment