Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

এ কোন ইঙ্গিত দিলেন রোশন? নাকি শ্রাবন্তীর সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো বার্তা দিলেন

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী শ্রাবন্তীর সাথে রোশনের অশান্তির খবর মিলছিলো। সেই নিয়ে নায়িকা অনেক বার প্রকাশ্যে

এ কোন ইঙ্গিত দিলেন রোশন? নাকি শ্রাবন্তীর সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো বার্তা দিলেন

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী শ্রাবন্তীর সাথে রোশনের অশান্তির খবর মিলছিলো। সেই নিয়ে নায়িকা অনেক বার প্রকাশ্যে জানিয়েছেন, তিনি এই বিষয়ে কথা বলতে চান না। এদিকে সম্প্রতি শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের সাম্প্রতিক ইস্টাগ্রাম স্টোরি বলছে অন্য গল্প।

গতকাল রোশন নিজের ইন্সটা হ্যান্ডেলে ৩টি স্টোরি দিয়েছেন, যেখানে দেখা গিয়েছে চারিদিকে প্রত্যেক যুবকই তাঁদের প্রেমিকাকে সাথে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর সেখানে একজন একা দাঁড়িয়ে নিজেকেই নিজে জড়িয়ে রয়েছেন অন্য এক যুবক। এমনকি ছবিটি পোস্ট করে রোশন লিখেছেন, “My Condition”। যেই পোস্ট দেখে অনেকেরই ধারণা হয়তো তিনি একাকীত্বে ভুগছেন। কিছুদিন আগেই নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে রোশনের ছবিও ডিলিট করেন। আর ইনস্টাগ্রামের পোস্ট থেকে এই ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ আরো বাড়ছে।

এমনকি এর মাঝেই ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করে তোলপাড় করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ভিডিওতে শ্রাবন্তী বলেছেন, “মাস্ক পড়লে সত্যিই চেনা যায় না, চেনা মানুষ যখন তাকিয়ে হাসে, তখন না চিনতে পেরে অনেকসময়েই মুখ ঘুরিয়ে নিই আমরা। কিন্তু মাস্ক ছাড়া বেরানো আরও খারাপ। করোনা থেকে বাঁচতে প্রত্যেককেই মাস্ক পরতেই হবে”। এমনকি কিছুদিন আগেই অভিনেত্রী নিজেই জানিয়েছেন শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার এবং শাশ্বত জুটির নতুন ছবি ‘ছবিয়াল’। যেখানে মিষ্টি বাড়ির বৌ, একদম সাদা মাটা লুকে ধরা দেবেন নায়িকা। আর এই ছবি মুক্তি পাচ্ছে চলতি মাসেই।

আরও পড়ুন: মৃত্যুর পর খাটিয়াতে শুয়ে ফোন ঘাটছেন গুনগুন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোস্ট দিচ্ছেন সৌজন্যে! ভাইরাল এই ছবি ঘিরে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment