Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

বিশেষ সম্মানঃ সোনুর নামে মন্দির প্রতিষ্ঠা করলেন গ্রামের মানুষ

শুরু থেকেই করোনা নিয়ে দেশের বহু মানুষ আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষত দিন আনি দিন খাই এবং মজুর

বিশেষ সম্মানঃ সোনুর নামে মন্দির প্রতিষ্ঠা করলেন গ্রামের মানুষ

শুরু থেকেই করোনা নিয়ে দেশের বহু মানুষ আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষত দিন আনি দিন খাই এবং মজুর শ্রমিকদের কাজের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউনে কাজ না পেয়ে বহু মানুষ আত্মহত্যার পথও বেঁছে নিয়েছেন। কিন্তু সেই সময় গরীবদের ভগবান হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অন্যতম নায়ক সোনু সুদ। বহু শ্রমিক শ্রেনীর মুখে অন্ন তুলে দেওয়ার পাশাপাশি তিনি বহু পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থাও করেছেন।

আরও পড়ুন: পাতলা চাদরের পোশাকে উন্মুক্ত খোলা শরীর! মুম্বাইয়ের রাস্তায় উরফি জাভেদকে চেপে ধরলেন একদল মহিলা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

কিন্তু এবার তারি প্রাপ্তি হল, তেলেঙ্গানার সিদ্ধিপেটের দুব্বা টান্দা গ্রামের বাসিন্দারা একটি মন্দির স্থাপন করেছেন। যেখানে রাখা হয়েছে সোনু সুদের ভাস্কর্য। জানা গিয়েছে এই মন্দিরে স্থানীরা সোনুর উপাসনা করছেন। বিপদে যখন বহু গরিব মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন তখন তাদের রক্ষাকর্তা হয়ে পাশে দাঁড়িয়েছিলেন সোন সুদ। ন্যদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আবেগঘন হয়ে পড়েন সোনু। তিনি জানান, ”আমি ভীষণই খুশি, আমার কিছু বলার ভাষা নেই। তবে এটা আমার প্রাপ্য নয়। আমি একজন সাধারণ মানুষ, আমি আমার ভাইবোনদের সাহায্য করতে চেয়েছি মাত্র।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment