উরফি জাভেদ কোন না কোন কারণে মিডিয়াতে চর্চায় থাকেন। কিছু না কিছু নিয়ে তিনি বিতর্কে জড়ান নেটদুনিয়ায়। তিনি যেখানে থাকেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। বিগ বস ওটিটির প্রতিযোগী উরফি জাভেদকে চেনেন সকলেই। বিগবসের মঞ্চ থেকেই তার বিপুল পরিচিতি এসেছে দর্শকমহলে। এর আগেও বহুবার উরফি নিজের অদ্ভুত সাজগোজ এবং পোশাকের জন্য বিতর্কে জড়িয়েছেন। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নেটদুনিয়ায়।
এই মুহূর্তে উরফি জাভেদের যেকোন ভিডিওই ভাইরাল হয় নেটদুনিয়ায়। তিনি নিজের জনপ্রিয়তা বাড়ানোর খাতিরে এবং নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারেন। আর তার কোনো কিছুই চোখ এড়ায় না পাপরাজিতদের। তবে এবার তিনি যেভাবে ক্যামেরার সামনে ধরা দিলেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
সম্প্রতি একটি পাতলা চাদরের পোশাকে দেখা গেল উরফিকে। দুটি ছোট ছোট বেল্টের সাহায্যে গলা থেকে ঝোলানো রয়েছে পোশাকটি। এই পোশাকে উরফি জাভেদের শরীরের একাধিক অঙ্গ ছিল উন্মুক্ত। তার পিঠের অধিকাংশই ছিল উন্মুক্ত। পেট ও স্তনের একাধিক অঙ্গও উঁকি দিচ্ছিল পোশাকের ভাঁজে। এর সাথে পড়েছিলেন একটি প্লাজো প্যান্ট। হালকা মেকাপে চুল ছিল বাঁধা। আর এই পোশাক পরেই তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মুম্বাইয়ের রাস্তায়। আর সেইসময়েই একদল মহিলা তাকে দেখে চিনে ফেলেন। সেটা বুঝতে পেরে উরফি তাদের নিজের কাছে ডেকে নেন এবং তাদের সাথে ছবিও তোলেন।
আরও পড়ুন: জুতো পরিষ্কারে মগ্ন ভারতীয় ক্যাপ্টেন, ছবি তুলে পোষ্ট করলেন স্ত্রী অনুষ্কা! মুহূর্তে হলো ভাইরাল!
আসলে ঐ একদল মহিলাকে উরফি আগে থেকেই চিনতেন। তাদেরকে দেখেছিলেন বান্দ্রায়। এমন কথাই ভিডিওতে বলতে শোনা গিয়েছে উরফি জাভেদকে। মুম্বাইয়ের রাস্তায় গাড়ি থামিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। আর যা খুব স্বাভাবিকভাবেই পাপরাজিতদের ক্যামেরাবন্দি হয়েছে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ায়। উরফি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই এমন কাণ্ড ঘটান মাঝেমধ্যেই। আবারও এমন এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন তিনি। তাকে এই পোশাকে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে দেখে হকচকিয়ে গেছেন সকলেই। তিনি নিজের এই সমস্ত কাণ্ডকারখানা জন্য অধিকাংশ সময়ে ট্রোল হন নেটিজেনদের মধ্যে। তবে সেই বিষয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ উরফি।




