Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২২ ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ভিসা সংক্রান্ত বা টিকেট সংক্রান্ত জটিলতার

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২২ ডিসেম্বর ২০২০

মেষ রাশি (Aries): মেষ রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ভিসা সংক্রান্ত বা টিকেট সংক্রান্ত জটিলতার অবশান হতে থাকবে। আর্থিক দিক ব্যয় বহুল হতে পারে। ব্যবসায়ীক কারণে বা পরিবহন ব্যয়ের জন্য অতিরিক্ত ব্যয়ের যোগ। প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা কেটে যাবে। প্রবাসীরা ভালো সংবাদ পেতে পারেন।

বৃষ রাশি (Taurus): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের সুযোগ বাড়তে থাকবে। বন্ধুদের সহায়তায় ব্যবসায়ীক লোকশান কাটিয়ে উঠতে পারবেন। চাকরিজীবীদের আয় রোজগারের নতুন উৎস তৈরী হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কের তিক্ততা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক ও রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চেষ্টা করুন। তদবির সংক্রান্ত কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা। পিতা বা পিতৃস্থাণীয় ব্যক্তিদের সহায়তা পাবেন। চাকরি ক্ষেত্রে বিশেষ কাজের জন্য সম্মানিত হবেন।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৩ই মার্চ ২০২১

কর্কট রাশি (Cancer): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক কাজের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভ। শিক্ষক ও গবেষকদের নিজের কাজের জন্য সম্মানিত হওয়ার দিন। বিদেশ যাত্রায় সতর্ক থাকার প্রয়োজন আছে। একটু সময় নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।

সিংহ রাশি (Leo): সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করতে পারেন। অনৈতিক কাজের জন্য পুলিশী হয়রানির আশঙ্কা। রাস্তাঘাটে দূর্ঘটনা বিষয়ে সতর্ক হতে হবে। ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার বিষয়ে সাবধান হোন। আত্মীয়র চিকিৎসায় সাহায্য করতে পারেন।

কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতির। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার হতে পারে। টিকাদারী কাজের জন্য ভালো সংবাদ পাওয়া যাবে। সংসারে শান্তির জন্য জীবন সাথীর উপর নির্ভরশীলতা বাড়বে। নিজের একগুয়েমিকে গুরুত্ব না দিয়ে জীবন সাথীর মতামতকে সম্মান দিলে কিছু লাভ হবেই।

আরও পড়ুন: আজকের রাশিফল মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২০

তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। রাগ জেদ ও অভিমানের উপর নিয়ন্ত্রণ রাখুন। অত্যাধিক কাজের চাপে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। অনৈতিক কাজের প্রস্তাব পেলে, তা ফিরিয়ে দিন। কাজের লোকের উপর খুব বেশী নির্ভরতা ভালো নয়।

বৃশ্চিক রাশি (Scorpio): বৃশ্চিক রাশির দিনটি সৃজনশীল কাজের জন্য উত্তম। শিল্পী ও সাহিত্যিকদের কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। রোমান্টিক সম্পর্কের কারনে পড়াশোনায় পিছিয়ে পড়তে হবে। সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে নতুন কজের চুক্তির দিন।

ধনু রাশি (Sagittarius):  ধনু রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশিত কাজে অগ্রগতির। সাংসারিক কাজ কর্মে আত্মীয়দের সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। মায়ের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা। বাল্য বন্ধুর সাথে বহু দিন পর দেখা সাক্ষাৎ হবে। যানবাহন ক্রয়ের যোগ প্রবল। সাংসারিক জীবন সুখময় হয়ে উঠবে। প্রভাবশালী আত্মীয়র জন্য গৃহ আবাসন সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

মকর রাশি (Capricornus): মকর রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজে অগ্রগতির। অনলাইন ব্যবসা বাণিজ্যে লাভের সুযোগ বাড়বে। বিদেশ থেকে ভালো সংবাদ আশা করতে পারেন। ছোট ভাই বোনের সাথে সাংসারিক দায়িত্ব কর্তব্য বিষয়ে ভুল বোঝাবুঝি কমাতে হবে। পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের অবশান হতে চলেছে।

কুম্ভ রাশি (Aquarius): কুম্ভ রাশির জাতক জাতিকাদের বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয়ের যোগ। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হতে চলেছে। বাহিরে কোথাও খেতে যেতে পারেন। ভোজন রসিকদের রসনা তৃপ্তির সুযোগ আসবে। খাবার দাবারের ক্ষেত্রে একটু সাবধানী হোন।

মীন রাশি (Pisces): মীন রাশির জাতক জাতিকার সুনাম সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুদের পূর্ণ সাহায্য পাওয়ার যোগ। আপনার দক্ষতা, উপস্থিত বুদ্ধি ও নের্তৃত্বদানের গুণের জন্য সফল হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য ও বন্ধুত্ব লাভের যোগ। বেসরকারী চাকরির প্রচেষ্টায় অগ্রগতি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope