Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 June 2026

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩০ এপ্রিল ২০২১

শুক্রবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩০ এপ্রিল ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। ৩০ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০। আপনার শুভ বর্ণ: সাদা ও হলুদ। শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা।

আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য সাদা ও হলুদ বর্ণের পোশাক শুভ ফল বয়ে আনতে পারে।

জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: সকাল: ৫:৩৮-৭:১৬, ৮:০৮-১০:৪৪ দুপর: ১:২২-৩:০১, বিকাল: ৪:৪৯-৬:২৯, রাত: ৮:০২-৯:৩০, ১০:৫৭-১১:৪১ পর্যন্ত।

আরও পড়ুন: রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৪ই মার্চ ২০২১

চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে, বিকাল: ৫:১৫ থেকে ধনু রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি, রাত: ১২:৩৮ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে।

আজকের দিনে নিষিদ্ধ খাদ্য: আজ রাত: ১২:৩৮ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি রহস্যজনক কাজে অগ্রগতির। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা। বিকাল থেকে ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ব্যস্ত হবেন। ভাগ্য উন্নতিতে বিদেশ যাত্রার সুযোগ আসবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য পাওয়ার আশা।

আরও পড়ুন: আজ ২০ নভেম্বর, জানুন আজকের রাশিফল

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার সকালের দিকে দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশিদারী ব্যবসায় চলত থাকা বিরোধ কমিয়ে আনুন। বিকালে ঋণ যোগ প্রবল। পাওনাদারের কাছ থেকে কিছু পণ্য ব্যবসার জন্য পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগেরু লভাংশ লাভের আশা। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগার বাড়বে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার সকালের দিকে ভালো যাবে না। শারীর স্বাস্থ্য ভোগাবে। কাজের লোকের উপর কোনো কারনে ক্ষিপ্ত হতে পারেন। বিকালে দাম্পত্য ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে। পারিবারিক ঈদ কেনাকাটা নিয়ে কলহে জড়িয়ে পড়তে পারেন। জীবন সাথীর সাথে মান অভিমান এড়িয়ে চলতে হবে।

কর্কট রাশি: কর্কটের জাতক জাতিকার প্রেম ভালোবাসা ও সৃজনশীল কাজের জন্য দিনটি ভালো নয়। সন্তানের পড়াশোনা ও পরীক্ষা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। অসুস্থদের বিকালে শারীরিক অবস্থার উন্নতি হবে। মানসিক ও শারীরিক অবসাদ কাটিয়ে উঠতে পারবেন। কাজের লোক বা কর্মচারীদেও সাহায্য লাভ।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার। গৃহ সংস্কারের কিছু কাজ করতে ব্যস্ত থাকবেন। বিকালের দিকে সন্তানের সাথে খেলাধুলা ও গল্পগুজব করুন। সৃজনশীল পেশাজীবীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের দূর্ণাম বদনাম থেকে হতে হবে সতর্ক।

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার আজ বৈদেশিক যোগাযোগ ও অনলাইন কেনাকাটায় অগ্রগতি হবে। ছোট ভাই বোন ও প্রতিবেশীর সাথে ভুল বুঝাবুঝি কমিয়ে আনতে চেষ্টা করুন। বিকালে মায়ের কাছ থেকে সাহায্য লাভের আশা। বাড়িতে আত্মীয়র আগমন হতে পারে।

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার আজ ধনভাগ্য ভালো। খাদ্য দ্রব্যর ব্যবসায় আশানুরুপ লাভের সুযাগ আসবে। বিকালে আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন। ছোট ভাই বোনের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা। গণমাধ্যম কর্মী ও অনলাইন ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক ব্যস্ততায় কেটে যাবে। কিছু খাদ্য সামগ্রী ক্রয় করতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে নিত্যপণ্যর ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন। হোটেল রেস্তোরা ব্যবসায় সামান্ন আয়ের সুযোগ আসবে। বিকালে কিছু অর্থ সঞ্চয়ের আশা।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে ব্যয় বহুল। গৃহস্থালী বাজার সদাইয়ে অর্থ ব্যয় যোগ প্রবল। প্রবাসী কোনো বন্ধু বা আত্মীয়র সাহায্য লাভ। বিকালের দিকে আপনার মানসিক ও শারীরিক শক্তি ফিরে পাবেন। দাতব্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার আর্থিক ভাবে সকালের দিকে কিছু অর্থ লাভের আশা। বন্ধু বা কোনো সহকর্মীর সাহায্য পাবেন। বকেয়া বিল আদায়ে প্রশাসনে কর্মরত বন্ধুর সাহায্য প্রয়োজন হবে। আর্থিক দিক বিকালের দিকে হয়ে পড়বে ব্যয় বহুল। অফিশের কোনো কাজে দূরে যাত্রার প্রয়োজন হতে পারে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কর্মস্থলে কিছু জটিলতা ভোগাবে। সরকারী চাকুরেদের রহস্যজনক সুযোগ লাভ। বিকালে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা প্রাপ্তির আশা। কোনো প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। বকেয়া বেতন আদায় হওয়ার যোগ প্রবল। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে কাঙ্খীত সাফল্য লাভের আশা। উচ্চ শিক্ষায় বিদেশ থেকে পেতে পারেন অফার লেটার। বিকালে আজ রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রশাসনিক কর্মকর্তাদের সাহায্য ও সহযোগিতা পেতে পারেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope