দেখতে দেখতে বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে ফেলেছেন টলিউড অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবলীনা কুমার। এদিন তাই দুজনেরই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাওয়া গেল বিবাহ বার্ষিকী পালনের বিভিন্ন ছবি। পাশাপাশি অভিনেত্রী তার বিয়ের দিন গৌরবের হাত থেকে সিঁদুর পরার ফটোও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে।
প্রসঙ্গত টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। এক বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে এদি শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায় অভিনেত্রীকে। তবে কাজের কারণে এক বছরের বিবাহ বার্ষিকী একসঙ্গে পালন করতে পারেননি গৌরব এবং দেবলীনা। কারণ এই মুহূর্তে নিজের নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’র শুটিং নিয়ে চরম ব্যস্ত অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।
বর্তমানে বাওয়ালি রাজবাড়ীতে চলছে তার শুটিং। তবে বিবাহ বার্ষিকী উপলক্ষে সেখানে হাজির হয়ে গিয়েছিলেন তার স্ত্রী দেবলীনা। শুটিং সেটের তরফে বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক উপহার দিতে দেখা গিয়েছে গৌরব এবং দেবলীনাকে।
পাশাপাশি বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ত্রীকে সোনার হার উপহার দিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। পাল্টা তার কাছ থেকে উপহার হিসেবে পেয়ে গিয়েছেন তিনি দামি মদ। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় এরপর এক সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করেছেন দুজনে। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়া জুড়ে তাই কেবলই আজ গৌরব ও দেবলীনার বিবাহ বার্ষিকীর ছবি ভাইরাল।
View this post on Instagram