Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 July 2026

পূর্ণকুম্ভে দূর্ঘটনা, পদপিষ্ট হয়ে হতাহত বহু

পূর্ণকুম্ভে দূর্ঘটনা, পদপিষ্ট হয়ে হতাহত বহু

পূর্ণকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যার তিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে বিপাকে পড়লেন বহু ভক্ত। প্রশাসনের প্রত্যাশার তুলনায় পুণ্যার্থী সমাগম বেশি হতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। জখম ৬০ জন। মঙ্গলবার মধ্যরাত ১টার পর ত্রিবেণী সঙ্গমঘাট থেকে ১ কিমি দূরে প্রবল ভিড়ের চাপে আচমকাই ভেঙে যায় ব্যারিকেড। পদপিষ্ট পরিস্থিতি তৈরি হতেই হুড়োহুড়ি শুরু হয়। জখম হন প্রায় ৬০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে প্রায় ৩০ জনের। অন্যদিকে, নানা বেসরকারি সূত্রে শতাধিক মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এরপরই বন্ধ করে দেওয়া হয় শাহি স্নান।

আরও পড়ুন: বরবেশে মোদক বাড়িতে হাজির ‘মিঠাই’য়ের রুদ্র! পাত্রী নিপা নাকি ধারা – উত্তর খুঁজছেন দর্শকরা! বিয়ের ছবি ফাঁস সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল

প্রথমে মৃত্যুর খবরকে গুজব বলে জানায় যোগী প্রশাসন। দুর্ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, বহু পুণ্যার্থীর সমাগম হওয়াতে ভিড়ের চাপে বেশ কয়েকজন ভক্ত অসুস্থ হয়ে পড়েছিলেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla SerialBollywoodNation