Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
20 July 2026

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। ১৬ নভেম্বর রাজ্যের সব স্কুল-কলেজ খুলে যাচ্ছে।  উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার মুখ্যসচিবকে এই বিষয়ে নির্দেশ দেন মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: বাম নেতাকে নিয়ে পাহাড়ে ঘুরছেন গেরুয়া শঙ্কর! ভোট মিটলেও এখনও শিরোনামে শিলিগুড়ি

এদিন মুখ্যসচিবকে মমতা ব্যানার্জি বলেন, স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন। জানা গিয়েছে, এই মুহূর্তে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হবে। কলেজেও শুরু হবে ক্লাস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal