Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

এ রাজ্যের চিটফান্ড মামলার তদন্তকারী-সহ ১৯ সিবিআই অফিসারের বদলি! কারণ নিয়ে জোর জল্পনা

চিট ফান্ড মামলায় তদন্তকারী অফিসার পার্থ মুখার্জিকে বদলি করে কি নতুন করে তদন্তে গতি আনতে চাইছে সিবিআই?

এ রাজ্যের চিটফান্ড মামলার তদন্তকারী-সহ ১৯ সিবিআই অফিসারের বদলি! কারণ নিয়ে জোর জল্পনা

রাজ্যের চিটফান্ড মামলায় তদন্তকারী অফিসার পার্থ মুখার্জি, টু জি স্পেক্ট্রাম কেলেঙ্কারির তদন্তকারী অফিসার বিবেক প্রিয়দর্শিনী সহ ১৯ জন অফিসারকে দ্রুত বদলির নির্দেশ দিল সিবিআই। বৃহস্পতিবার মোট ১৪ জন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, দুই ডিআইজি, তিন অ্যাডিশনাল এসপি সহ মোট ১৯ অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে আমলা ও রাজনৈতিক মহলে।
এ রাজ্যে চিট ফান্ড মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন এসপি পদমর্যাদার পার্থ মুখার্জি। আর্থিক দুর্নীতি দমন (৪) ইউনিটের দায়িত্বে থাকা ওই অফিসারকে এআইজি (পলিসি) হিসেবে দিল্লিতে সিবিআই-র সদর দফতরে বদলি করা হয়েছে। কলকাতা জোনের এসপি শান্তনু করকে বদলি করে কলকাতারই দুর্নীতি দমন (৪) ইউনিটের এসপি করা হয়েছে।
লোকসভা ভোটের আগে থেকেই সারদা, রোজভ্যালি সহ বিভিন্ন চিট ফান্ড মামলায় জোরদার তদন্ত শুরু করেছিল সিবিআই ও ইডি। লোকসভা ভোটের পরবর্তী কিছুদিনও দফায় দফায় প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারপরেই কমতে থাকে সক্রিয়তা। রাজ্যের শাসক দল ও রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, মামলায় তদন্তকারী অফিসার পার্থ মুখার্জিকে বদলি করে কি নতুন করে তদন্তে গতি আনতে চাইছে সিবিআই? না কি লোকসভা ভোটের সময় কেন্দ্রের অঙ্গুলি হেলনেই এই সক্রিয়তা দেখা গিয়েছিল।
এসপি পার্থ মুখার্জিকে বদলি করে দিল্লির এআইজি-র (পলিসি) দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ছিলেন বিবেক প্রিয়দর্শিনী। টু জি স্পেক্ট্রাম কেলেঙ্কারির তদন্তকারী অফিসার প্রিয়দর্শিনীকে বদলি করা হয়েছে জয়পুরে।
এছাড়াও বিহারের মুজাফফরপুর হোমে নাবালিকাদের যৌন নির্যাতন মামলায় তদন্তকারী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অভয় সিংহকে বদলির নির্দেশ দিয়েছে সিবিআই। কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে তাঁকে দিল্লির আর্থিক দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হচ্ছে।
যদিও সিবিআই-র উচ্চপদস্থ কর্তা ডি পি সিংহ জানান, বদলি হওয়া যে অফিসারদের উপর কোনও নির্দিষ্ট মামলার তদন্তভার দিয়েছে আদালত, তাঁরা তা চালিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: তৃণমূল লাগবে না, দলের ছাত্র-যুবরা ৫ মিনিটেই বুঝে নিতে পারবে বিজেপিকে, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal