Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

২২ বছরের সুখী বিবাহিত জীবন টিকে ভালোবাসার প্রেক্ষাপটেই, স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার ঋতুপর্ণার, বিচ্ছেদের ভিড়ে ২২ বছরের নিখাদ সুখী দাম্পত্য

২২ বছরের সুখী বিবাহিত জীবন টিকে ভালোবাসার প্রেক্ষাপটেই, স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার ঋতুপর্ণার, বিচ্ছেদের ভিড়ে ২২ বছরের নিখাদ সুখী দাম্পত্য

টলিপাড়ায় কান পাতলেই এখন শুধু বিচ্ছেদের গল্প। সম্পর্ক গড়ে ওঠা থেকে সম্পর্ক ভাঙছে বেশি। আর এর মধ্যেই ২২’তম বিবাহবার্ষিকীতে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার স্বামী সঞ্জয় চক্রবর্তীর সাথে একান্তে সময় কাটানোর ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ছবিটি ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে।

১৯৯৯-এর ১৩’ই ডিসেম্বর ব্যবসায়ী স্বামী সঞ্জয় চক্রবর্তী সাথে গাঁটছড়া বাঁধেন টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয় জীবনে পা রাখার প্রথম থেকেই নিজের দর্শকদের জন্য একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন তিনি। অভিনয়ের দুনিয়ায় নিজের সেই জায়গা অভিনেত্রী ধরে রেখেছেন আজও। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও একাধিক কাজ করেছেন তিনি। নিজের অভিনয় দক্ষতার জন্যই সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন অভিনেত্রী।

অভিনয় দুনিয়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায় মিডিয়াতে। অভিনেত্রীও তার ব্যতিক্রম নন। একসময় অভিনেত্রীর সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে ভালোই চর্চা হতো সমস্ত মিডিয়াতে। তবে সেইসমস্ত গুঞ্জন ভাঙন ধরাতে পারেনি তার দাম্পত্য জীবনে, আজও অটুট সেই সম্পর্ক। দুই ভিন্ন জগতের মানুষ একসাথে কাটিয়ে দিলেন ২২’টা বছর।

আরও পড়ুন: ‘এক্কেবারে ১৫ বছরের কিশোরী’! ‘দিদি নাম্বার ওয়ানে’র মঞ্চে ‘সামি সামি’ গানে অভিনেত্রী রচনা ব্যানার্জির উদ্দাম নাচ দেখে জানালেন নেটিজেনরা, ভাইরাল ভিডিও

সম্প্রতি তাদের ২২’তম বিবাহবার্ষিকী চলে গিয়েছে। আর এই বিবাহবার্ষিকীতে একান্তে সময় কাটিয়েছেন এই দম্পতি। অভিনেত্রী সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার স্বামী সঞ্জয় চক্রবর্তী কোন একটি বড় রেস্তোরাঁয় একান্ত সময় কাটাচ্ছেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী আবেগঘন লেখা লিখেছেন। তিনি লিখেছেন, তাদের আরও একটি বিবাহবার্ষিকী চলে গেল। ভগবানের আশীর্বাদে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। শেষে সকলকে ধন্যবাদ জানিয়েছেন, তাদেরকে অসংখ্য শুভকামনা জানানোর জন্য এবং প্রাণভরে আশীর্বাদ করার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment