রাজ্যে নিয়ন্ত্রিত কোভিড সংক্রমণ। কিন্তু এরমধ্যেই আশঙ্কার ছবি দেখা গেল জোকার IIM ক্যাম্পাসে। সেখানে ৪ দিনে ২৪ জন সংক্রমিত হয়েছেন। জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে সংক্রমিতরা প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া। প্রত্যকেই আইসোলেশনে আছেন। সাতদিন আইসোলেশনে থাকবেন তাঁরা।
আরও পড়ুন: বিদেশ যাত্রায় বাধা নয়, নেওয়া যাবে না কড়া পদক্ষেপ; সুপ্রিম নির্দেশে স্বস্তিতে অভিষেক
গতকালের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনামুক্ত হন ৩৯ জন। কোনও মৃত্যু হয়নি। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯ জনের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতের কোভিড সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৩১,১৬,২৫৪, সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন কমে ১৮,৬০৪।




