বিকাল ৩ টের পর ভোট দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন তিনি। অন্যদিকে দুপুর ২ টোর সময় ভোট দিতে আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দুপুর ২ টোর সময় চেতলা গার্লস স্কুলে ভোট দেবেন মন্ত্রী ববি হাকিমও।
এই কেন্দ্র থেকে একুশের ভোটে বিজয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জিও ভোট দেন। ১১টা নাগাদ মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেছিলেন তিনি। কিন্তু এরপরেই ভবানীপুরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন শোভনদেব।




