Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

৪ কেন্দ্রে প্রচারে চমক আনছে বিজেপি, বাংলায় আসছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী

৪ কেন্দ্রে প্রচারে চমক আনছে বিজেপি, বাংলায় আসছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী

৪ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৭ কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে নামাচ্ছে বিজেপি। প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আসছেন, স্মৃতি ইরাণি, জন বার্লা, শান্তুনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক ও গিরিরাজ সিংহ।

আরও পড়ুন: ২০২৪ সালে চালু হয়ে যেতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো

ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে উপনির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে। এরপরেই বাকি চার কেন্দ্রের উপনির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। উপনির্বাচনের জন্য টিম তৈরী করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। ৩০ অক্টোবর গোসাবা, দিনহাটা, খড়দা ও শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচন। এবার রাজ্য বিজেপি সূত্রের খবর, চার কেন্দ্রের জন্য ৭ কেন্দ্রীয় মন্ত্রীকে প্রচারে আনছে বিজেপি। ২০ জনের প্রচার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিয়ায় প্রথমে আছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও আছেন বিজেপির তারকা প্রচারক সাংসদ শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চ্যাটার্জি ও সাংসদ অর্জুন সিংহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal