Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 July 2026

সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে রাজ্যে এমবিবিএসে ৫৭৫ আসন বৃদ্ধি পেল

সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে রাজ্যে এমবিবিএসে ৫৭৫ আসন বৃদ্ধি পেল

এমবিবিএস’এ রাজ্যে ৫৭৫টি আসন বাড়ল। চলতি বছর থেকেই এই আসন বাড়ানো হয়েছে। ফলে রাজ্যে মোট আসন হল ৬ হাজারের বেশি।
রাজ‍্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, সরকারি বেসরকারি মিলিয়ে ১০টি মেডিকেল কলেজের আসন বেড়েছে। একটি নতুন প্রাইভেট মেডিকেল কলেজ ১০০ আসনে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে। যে ১০ টি সরকারি-বেসরকারি কলেজে এমবিবিএস’এর আসন বেড়েছে, তার মধ্যে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ।
সরকারি মেডিকেল কলেজগুলির মধ্যে পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ এবং কোচবিহার—এই চারটি মেডিকেল কলেজের ৫০ করে মোট ২০০ আসন বেড়েছে। কল্যাণী মেডিকেল কলেজের ২৫টি আসন বেড়েছে। এভাবে সরকারি ক্ষেত্রে মোট আসন বেড়েছে ২২৫।
পাশাপাশি পাঁচটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চাশটি করে আসন বেড়েছে। এছাড়াও ১০০ আসন বিশিষ্ট একটি মেডিকেল কলেজ ছাত্রছাত্রী ভর্তির অনুমোদন পেয়েছে। ফলে বেসরকারি ক্ষেত্রে বাংলায় এমবিবিএসের মোট আসন বেড়েছে ৩৫০।

আরও পড়ুন: সমাবেশ শুরুর ঠিক আগে কেমন চেহারা ব্রিগেডের, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal