Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

‘অনেকেই বলেছিল, ও গদ্দার, শুনিনি’, কাঁচড়াপাড়ার সভায় দাঁড়িয়ে নাম না করে মুকুল নিয়ে ভুল কবুল মমতার

বিজেপির মোকাবিলায় কর্মীদের দিশা নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী

‘অনেকেই বলেছিল, ও গদ্দার, শুনিনি’, কাঁচড়াপাড়ার সভায় দাঁড়িয়ে নাম না করে মুকুল নিয়ে ভুল কবুল মমতার

‘দলের মধ্যে অনেকেই সতর্ক করেছিল, দিদি ও গদ্দার। তখন কারও কথা না শুনে ওকে বিশ্বাস করে ভুল করেছিলাম, কাঁচড়াপাড়ায় দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায়ের নাম না করে তাঁকে এই ভাষাতেই বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কাঁচড়াপাড়ার কর্মীসভা থেকে মুকুল রায়কে বেনজির আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি বেশি মানবিক’। দলের একাধিক নেতা সাবধান করার পরেও ‘গদ্দার’কে বিশ্বাস করে তাঁর ভুল হয়েছিল বলে দলীয় সভায় স্বীকারোক্তি মমতার।

পাশাপাশি মমতা বলেন, যাঁরা তৃণমূল ছাড়তে চান, ৭ দিনের মধ্যে চলে যেতে পারেন, তাতে দল শুদ্ধ হবে। দল বদলানো নেতাদের উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘সিপিএমে হাতেখড়ি, তৃণমূলে গড়াগড়ি এখন বিজেপিতে সুড়সুড়ি’। মমতা বলেন, যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছেন, তাঁদের ছাড়াই উপ নির্বাচনে ভালো ফল করেছে দল। লোকসভা ভোটে কারচুপি করে বিজেপি এতগুলো আসন জিতেছে, বলে ফের এদিন মন্তব্য করেন মমতা।
অবাঙালি মানুষের মধ্যে কয়েকজন এরাজ্যে গুন্ডামি করে অশান্তি পাকাচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় থাকব, আর বাইকে করে গুন্ডামি করে চলে যাবো, এ হতে পারে না। মমতা অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী হিংসায় বহু দলীয় কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দ্রুত তাঁদের ঘরে ফেরানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দলীয় কর্মীদের জোট বেঁধে লড়াই করার নির্দেশ দেন মমতা। তিনি বলেন, এলাকায় বিজেপি একটা মিটিং করলে, পাল্টা ১০ টা মিটিং করতে হবে।

এদিন সংবাদমাধ্যমের একাংশেরও তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দোকানে যেমন ভেজাল-আসল, দু’ধরনেরই মিষ্টি পাওয়া যায়, ঠিক তেমনই সংবাদমাধ্যমেও ভালো খবর, ভেজাল খবর থাকে।

আরও পড়ুন: আদিবাসী সংগঠনের ডাকে বাংলা সহ ৫ রাজ্যে চলছে চাক্কা জ্যাম, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal