Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

পুলিশের পোশাকে মুখ ঢেকে হামলা, কোন দল বুঝব কী করে! ভাটপাড়ায় অপর্ণা সেনদের অভিযোগ স্থানীয়দের, বিশিষ্টদের কটাক্ষ মুকুলের

বিশিষ্টজনদের কটাক্ষ বিজেপি নেতা মুকুল রায়ের

পুলিশের পোশাকে মুখ ঢেকে হামলা, কোন দল বুঝব কী করে! ভাটপাড়ায় অপর্ণা সেনদের অভিযোগ স্থানীয়দের, বিশিষ্টদের কটাক্ষ মুকুলের

শান্তি ফেরানোর আবেদন নিয়ে ভাটপাড়া গেলেন বিদ্বজ্জনেরা। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর। দেখা করলেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে, দিলেন স্মারকলিপি। জানালেন ফিরে গিয়ে রিপোর্ট দেবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে।

বৃহস্পতিবার সন্ত্রাস কবলিত বারাকপুর লোকসভা কেন্দ্রে যান অভিনেতা অপর্ণা সেন, কৌশিক সেন, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন প্রমুখ। প্রথমেই বিদ্বজ্জনদের দল যায় কাঁকিনাড়ায়। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয়রা তাঁদের কাছে বিভিন্ন অভিযোগ করেন। অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেও। তারপর তাঁরা চলে যান ভাটপাড়া। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করেন অপর্ণা সেন, চন্দন সেনরা। সব শেষে তাঁরা পৌঁছোন বারাকপুর কমিশনারেটে। সেখানে সিপি মনোজ ভার্মার কাছে স্মারকলিপি পেশ করেন বিশিষ্টজনেরা। সিপির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে অপর্ণা সেন জানান, তাঁদের ভাটপাড়া-কাঁকিনাড়ার সাধারণ মানুষ জানিয়েছেন, পুলিশের পোশাক পরে মুখ ঢেকে তাঁদের উপর হামলা চালানো হয়েছে। তাদের পায়ে ছিল চটি, জানান অপর্ণা সেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ ক্রমেই কাটছে। সিপি মনোজ ভার্মার উপরও আস্থা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ, জানান অপর্ণা সেন, কৌশিক সেনরা। সিপি বিশিষ্টজনদের আশ্বস্ত করেছেন, পরিস্থিতি ক্রমেই স্বাভাবিকতার পথে। কোনও নির্দিষ্ট দল নয়, অভিনেতা কৌশিক সেন বলেন, দলীয় রাজনীতির যাঁতাকল থেকে সাধারণ মানুষকে বের করতে হবে। তাঁরা আশাবাদী, খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে বিদ্বজ্জনদের ভাটপাড়া সফরকে কটাক্ষ করেছে বিজেপি। ভাটপাড়া, বারাকপুরের মানুষ ভোটে বিজেপিকে জিতিয়েছে। তাই কেউ এই জনাদেশ অগ্রাহ্য করতে চাইলে, ভুল করবেন, মন্তব্য মুকুল রায়ের। তাঁর পরামর্শ, অপর্ণা দেবীরা বরং বাঁকুড়ার পাত্রসায়র ঘুরে আসুন।

আরও পড়ুন: ১২ ঘণ্টার বাংলা বনধে আংশিক সাড়া, স্বাভাবিক হাওড়া-শিয়ালদহ, সেক্টর V

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal