ব্রেবোর্ন রোডের পিএনবি এটিএম জালিয়াতির ঘটনায় ২ রোমানিয়ানকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করল কলকাতা নগর দায়রা আদালত।
গত এপ্রিল মাসে ব্রেবোন রোর্ডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি এটিএমে স্কিমিং ডিভাইস বসিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন চুরি করে টাকা হাতানোর অভিযোগ ওঠে। এই মর্মে গত ১০ ই এপ্রিল হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রেবোর্ন রোড শাখার ম্যানেজার। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। সংশ্লিষ্ট এটিএম থেকে উদ্ধার হয় একটি স্কিমিং মেশিন ও একটি পিন হোল ক্যামেরা। এটিএমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ২ বিদেশিকে শনাক্ত করে পুলিশ। এদের মধ্যে একজনকে ওই দিনই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রোমানিয়ার বাসিন্দা লরেন্টু কেয়াস নামে ওই ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পারে, সে ও তার সঙ্গী আঁদ্রে লুপু মিলে এই স্কিমিং মেশিন বসিয়েছিল। অভিযুক্তকে দীর্ঘ জেরা করে রবার্ট জর্জ ও মারিউনু আলিন নামে আরও দুই জড়িতের নাম জানতে পারে পুলিশ। এরাও রোমানিয়ার বাসিন্দা। কিছুদিন আগে দিল্লি থেকে রবার্ট জর্জ ও মারিউনুকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আঁদ্রে লুপুর খোঁজ মেলেনি। তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়।
২ রা অগাস্ট কলকাতার নগর দায়রা আদালতে এই মামলার শুনানিতে নিজেদের দোষ কবুল করে রবার্ট জর্জ ও মারিউনু। তাদের চার মাসের জেল ও ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত।
ব্রেবোর্ন রোডে এটিএম জালিয়াতি কাণ্ডে ২ রোমানিয়ানের ৪ মাসের জেল, স্কিমিং মেশিনের সাহায্যে চলত প্রতারণা
আদালতে দোষ কবুল দুই রোমানিয়ানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



