Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
16 July 2026

ইস্টবেঙ্গলের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি রহিম নবি-সুলে মুসা, হাজির মজিদ, লাল-হলুদে নস্টালজিয়ার বিকেল, দেখুন ফটো গ্যালারি

প্রদর্শনী ম্যাচে হ্যাটট্রিক নবির

ইস্টবেঙ্গলের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি রহিম নবি-সুলে মুসা, হাজির মজিদ, লাল-হলুদে নস্টালজিয়ার বিকেল, দেখুন ফটো গ্যালারি

সুলে মুসা বল বাড়াচ্ছেন। আক্রমণ শানাচ্ছেন আলভিটো। মেহেতাবের লঙ বল ধরে শট তুষার রক্ষিতের। হ্যাটট্রিক করছেন রহিম নবি। খেলা দেখতে দেখতে মাঠের পাশ দিয়ে হেঁটে গেলেন মজিদ বাসকার। একের পর এক মুহূর্ত তৈরি হচ্ছিল। জয় পরাজয়কে অনেক পিছনে ফেলে ছিল শুধুই নস্টালজিয়া। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া স্থানীয় ফুটবলারদের সঙ্গে প্রীতি ম্যাচ ছিল লালহলুদের প্রাক্তন ভিন রাজ্যের এবং বিদেশি ফুটবলারদের। ষষ্ঠী দুলে, চন্দন দাস, সন্দীপ নন্দী, আলভিটো, ইলিয়াস পাসা, গুরবিন্দর সিং, খাবরা, দেবজিত ঘোষ, রেনেডি সিং, বিজেন সিং…. শেষ দু’দশকে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া তারকারা হাজির ছিলেন এদিনের প্রদর্শনী ফুটবল ম্যাচে। এই ম্যাচে বাঙালি একাদশ ৫-২ গোলে জিতল। হ্যাটট্রিক করলেন রহিম নবি। গোল করলেন ষষ্ঠী দুলে, দীপঙ্কর রায়। অন্য দলের হয়ে একটি গোল সঞ্জু প্রধানের। অন্য গোলটি আত্মঘাতী।

আরও পড়ুন: শেষ মুহূর্তে ম্যাচে ফিরেও বাংলাদেশের বিরুদ্ধে জেতা হল না ভারতের

আরও পড়ুন: Rohit Sharma: ২০২৭ বিশ্বকাপের আগেই ‘অগ্নিপরীক্ষা’, ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্নের মুখে হিটম্যান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports