Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে খড়গপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী

২৫ শে নভেম্বর উপ-নির্বাচন রাজ্যের ৩ কেন্দ্রে

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে খড়গপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরাট মিছিল করে মনোনয়ন জমা দিলেন খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। আগামী ২৫ শে নভেম্বর রাজ্যের ৩ বিধানসভায় উপ-নির্বাচন। ছ’মাস আগে হওয়া লোকসভা ভোটের নিরিখে খড়গপুর বিধানসভায় বিজেপি অনেক ভোটে এগিয়ে রয়েছে। এই আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সামনে রেখে খড়গপুর দখলে নামল শাসক দল।

খড়্গপুরের পাশাপাশি করিমপুর এবং কালিয়াগঞ্জেও উপ-নির্বাচন রয়েছে। লোকসভা ভোটের নিরিখে করিমপুরে তৃণমূল এবং কালিয়াগঞ্জে বিজেপি এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এই ৩ কেন্দ্রে আসন সমঝোতা করেছে বাম-কংগ্রেস।

আরও পড়ুন: আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে কলকাতায়, কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া, জানুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal