Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

ঝাড়গ্রামে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে, মানুষকে আরও সচেতন করার উদ্যোগ

শুক্রবার শুরু হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা মেলা

ঝাড়গ্রামে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে, মানুষকে আরও সচেতন করার উদ্যোগ

বুধবার ঝাড়গ্রামে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর এবং স্বনির্ভর ও স্বনিযুক্তিমন্ত্রী সাধন পান্ডে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামের বহু মানুষ এই মেলায় যোগদান করেন। মন্ত্রী সাধন পান্ডে জানান, গোটা রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে দফতরের পক্ষ থেকে। প্রতিদিনই নতুন নতুন মহিলা যুক্ত হচ্ছেন। আরও বেশি মহিলাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে।


পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করার জন্য ক্রেতা সুরক্ষা দফতরকে আরও সক্রিয় করা হয়েছে বলেও জানানা মন্ত্রী। প্রচারমূলক আরও কর্মসূচি নেওয়ার জন্য দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন: আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal