Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল।

বিশ্বকাপে নামার আগে দুরন্ত ছন্দে নেইমার-কুটিনহো

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল।

বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ছন্দে ব্রাজিল। রবিবার অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয় পেল ব্রাজিল। গোল পেলেন গ্যাব্রিয়েল জেসুস, নেইমার এবং কুটিনহো। গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে পর্যুদস্ত হওয়ার পর নানা ওঠা-নামার মধ্যে এগিয়েছে ব্রাজিল জাতীয় দল। একাধিকবার কোচও বদল হয় ব্রাজিলের। একাধিক পুরনো খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন দল গড়েন কোচ তিতে। বিশ্বকাপ শুরুর আগে রবিবার অস্ট্রিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে নেমেছিল ব্রাজিল। প্রথমার্ধে জেসুস দূর পাল্লার শটে গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে পরপর গোল করেন নেইমার এবং কুটিনহো।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে রয়েছে সুইৎজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়া। ১৭ জুন সুইৎজারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল।

আরও পড়ুন: RT PCR টেস্ট কমিয়ে Rapid Antigen টেস্টে জোর? ট্যুইটে খোঁচা প্রশান্ত কিশোরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *