Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন পাঁচ বিশিষ্ট ব্যক্তি, কারা তাঁরা তা নিয়ে জল্পনা তুঙ্গে

সম্প্রতি আসানসোলের সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু যোগ দিয়েছেন তৃণমূলে

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন পাঁচ বিশিষ্ট ব্যক্তি, কারা তাঁরা তা নিয়ে জল্পনা তুঙ্গে

বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেওয়া অব্যাহত। গত কয়েকদিন ধরেই বিজেপি এবং কংগ্রেসের একাধিক নেতা-কর্মী কলকাতা এবং বিভিন্ন জেলায় রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন। সম্প্রতি আসানসোলের সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু যোগ দিয়েছেন তৃণমূলে। আজ বুধবার রাজ্যের আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, যাঁরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন তাঁরা তৃণমূলে যোগ দেবেন। তাঁরা কারা তা নিয়ে জল্পনা, আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুরে পার্থ চ্যাটার্জির উপস্থিতিতে রাজ্যের পাঁচ বিশিষ্ট ব্যক্তি দলে যোগদান করবেন। যদিও তাঁদের পরিচয় জানানো হয়নি। তবে জানানো হয়েছে, তাঁরা কেউই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও।

কিছুদিন আগেই দক্ষিণ দিনাজপুরের বিপ্লব চক্রবর্তী বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন। পাশাপাশি, পুরুলিয়া, কলকাতা, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায় বিজেপি থেকে তৃণমূলে এসেছেন অনেকে।

আরও পড়ুন: কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিতে জেলায় জেলায় তৈরি হচ্ছে ‘মেন্টাল হেলথ রিভিউ বোর্ড’

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal