Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

ফের সুখবর বলিউডে, প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অমৃতা রাও

বলিউডে ফের সুখবর। মা হলেন অভিনেত্রী অমৃতা রাও। রবিবার রাতে ছোট্ট পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি।

ফের সুখবর বলিউডে, প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অমৃতা রাও

বলিউডে ফের সুখবর। মা হলেন অভিনেত্রী অমৃতা রাও। রবিবার রাতে ছোট্ট পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। অমৃতার ম্যানেজার জানিয়েছেন, আপাতত অমৃতা এবং তাঁর সন্তান দুজনেই ভালো আছেন। এই সুখবরটি পাওয়ার পরেই অমৃতা ও তাঁর স্বামী আর জে আনমোলকে শুভেচ্ছা জানায় বলিউড মহল। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অমৃতা ও তাঁর ছোট্ট শিশু পুত্রর সুস্বাস্থ্যের কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় তাঁর অনুরাগীরা।

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অমৃতা। বিবাহিত জীবনের প্রায় সাত বছর পরে বাড়িতে আসে তাঁদের প্রথম সন্তান। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রথমে প্রকাশ করেননি তিনি। পাপারাজ্জি থেকে নিজেকে দূরে রেখে ছিলেন অভিনেত্রী। তবে গত মাসের শেষ দিকে মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা যায় তাঁকে স্বামী আনমোলের সঙ্গে। তারপরই প্রকাশ্যে আসে তাঁর মা হওয়ার খবর। আরো একটি সুখবর পেয়ে বেজায় খুশি বি টাউন। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ছোট্ট সন্তানের ছবি শেয়ার করেননি এখনও।

‘অব কে বারাস’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন অমৃতা। এরপর ইস্ক ভিস্ক, ম্যায় হু না, বিবাহ-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ খান থেকে শাহিদ কাপুরের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। যদিও বিয়ের পরে সিনেমা জগৎ থেকে বিরত নেন অমৃতা। প্রসঙ্গত, বিবাহ সিনেমায় অভিনয়ের জন্য তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। ঠাকরে ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে শেষ দেখা গিয়েছিল আমৃতা রাওকে।

আরও পড়ুন: জুতো পরেই মা দুর্গার সামনে উদ্দাম নাচ! তীব্র কটাক্ষের সম্মুখীন ‘কৃষ্ণকলি’ খ্যাত নিখিল ওরফে অভিনেতা নীল ভট্টাচার্য, জুতো পরে মা দুর্গার সামনে ডান্স করে প্রশ্নের মুখে পড়লেন নীল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment