Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

জুতো পরেই মা দুর্গার সামনে উদ্দাম নাচ! তীব্র কটাক্ষের সম্মুখীন ‘কৃষ্ণকলি’ খ্যাত নিখিল ওরফে অভিনেতা নীল ভট্টাচার্য, জুতো পরে মা দুর্গার সামনে ডান্স করে প্রশ্নের মুখে পড়লেন নীল

জুতো পরেই মা দুর্গার সামনে উদ্দাম নাচ! তীব্র কটাক্ষের সম্মুখীন ‘কৃষ্ণকলি’ খ্যাত নিখিল ওরফে অভিনেতা নীল ভট্টাচার্য, জুতো পরে মা দুর্গার সামনে ডান্স করে প্রশ্নের মুখে পড়লেন নীল

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন নীল ভট্টাচার্য। একইসঙ্গে ‘কৃষ্ণকলি’ এবং ‘উমা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তিনি। তবে এবার অনিচ্ছাকৃত ছোট্ট একটি ভুলের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হলো জনপ্রিয় এই অভিনেতাকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওয় নীলকে দেখা যায় ‘উমা’র সহ অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে পুজোর গানে নাচতে। সেই মিউজিক রিল ভিডিওয় নীলের সঙ্গে যারা নাচছিলেন অর্থাৎ অভিনেত্রী শিঞ্জিনী ও শ্রীতমা খালি পায়ে নাচলেও অভিনেতাকে স্নিকার্স পরা অবস্থাতেই নাচতে দেখা যায়। পাশাপাশি তার ঠিক পেছনেই ছিল একটি দুর্গা মূর্তি।
বলাই বাহুল্য এর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয় অভিনেতাকে।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই জানেন নীল ভট্টাচার্য মাঝে মধ্যে নানান রকম মিউজিক ভিডিও বানাতে পছন্দ করেন এবং হামেশাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুগামীদের সঙ্গে সেসব অভিনেতাকে ভাগ করে নিতে দেখা যায়। তবে এবার মিউজিক ভিডিওয় জুতো পড়ে মা দুর্গার মূর্তির সামনে নাচার জন্য বেশ কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: “গনপথ”-এ জাসির ফাস্ট লুক শেয়ার করলেন কৃতি

গোটা বিষয়টি নিয়ে তিনি এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নীল এর অনুগামীরা জানাচ্ছেন এটি একটি অনিচ্ছাকৃত ক্ষুদ্র ভুল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment