Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

লাল রঙের পোশাকে বোল্ড অবতারে সোনাক্ষী সিনহা, কটাক্ষের শিকার সোশ্যাল মিডিয়ায়

দাবাং গার্ল হিসেবে তিনি আজও মানুষের মনে রয়ে গেছেন।

লাল রঙের পোশাকে বোল্ড অবতারে সোনাক্ষী সিনহা, কটাক্ষের শিকার সোশ্যাল মিডিয়ায়

দাবাং গার্ল হিসেবে তিনি আজও মানুষের মনে রয়ে গেছেন। ছবিতে যতই হম্বিতম্বি দেখান না কেন, নিজের জীবনে কিন্তু সোনাক্ষী নিপাত সহজ সাদাসিধে মানুষ। তার সাজগোজ হোক, বা পোশাক-আশাক, সব জায়গাতেই মার্জিত ভাব। তার এই সরল সোজাসাপটা মনোভাবের জন্যই ভক্তদের মন জয় করেছেন তিনি।

কিন্তু সম্প্রতি দাবাং গার্ল ধরা দিলেন একটু অন্যরকম লুকে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন লাল রঙের নেটের গাউন পরা একটি ছবি। নিজের চেনা ছক থেকে বেরিয়ে একটু অন্য পথেই হাঁটলেন অভিনেত্রী। আর তার এই নতুন অবতার চাক্ষুষ করার জন্য সোশ্যাল মিডিয়াতে ভিড় যেন উপচে পড়ছে। এক পোশাকে ফুটে উঠেছে তার শারীরিক অবয়ব। তার ভক্তকুল তার ছবি দেখে মুগ্ধ। নিজের পছন্দের অভিনেত্রীকে একেবারে অন্য রূপে দেখে বেশ উচ্ছ্বসিত নেট জনতা।

আরও পড়ুন: মেয়েরা নট অ্যালাউট! মোদক পরিবারের ছেলেদের নিয়ে পার্টি করছেন উচ্ছেবাবু! ভাইরাল ছবি

কিন্তু এর মাঝে ব্যতিক্রমও রয়েছে। তার এই নতুন হট এবং বোল্ড অবতারের জন্য জনতার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। অনেকেই তার এই ধরণের পোশাক নিয়ে তাকে ট্রোল করেছেন। তাদের ধারণা সোনাক্ষী যা শারীরিক গঠন তাতে এই ধরণের পোশাক তার জন্য একেবারেই বেমানান।

শত্রুঘ্ন সিনহার মেয়ে হয়েও বলিউডে ভাব জমাতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। অনেকেই এর জন্য সোনাক্ষীর শারীরিক গঠন ও রক্ষণশীল মনোভাবকে দায়ী করেন। তবে হাল ছাড়েননি অভিনেত্রী, এখনও জোর কদমে লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেক ছবিতে অভিনয় করলেও তার বেশ কয়েকটি ছবি লাভের মুখ দেখেনি। খুব শিগিগিরিই ডিসনি হটস্টারে মুক্তি পেতে চলেছে তার পরবর্তী ছবি ভুজঃ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এই ছবিতে সোনাক্ষী ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অজয় দেবগনকেও।

আরও পড়ুন: ‘হিন্দুস্তান কা শের’ অক্ষয় ‘পৃথ্বীরাজ’ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment