Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

ফের সুখবর টলিপাড়ায়, মা হতে চলেছেন ‘ভালোবাসা ডট কম’ এর অভিনেত্রী মধুবনী

ফের সুখবর টলিউডে। শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। শীঘ্রই মা হতে চলেছেন মধুবনী।

ফের সুখবর টলিপাড়ায়, মা হতে চলেছেন ‘ভালোবাসা ডট কম’ এর অভিনেত্রী মধুবনী

ফের সুখবর টলিউডে। শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। শীঘ্রই মা হতে চলেছেন মধুবনী। বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছিল, ছোট্ট একটা বেবি আসতে চলেছে মধুবনীর কোলে। সেই নিয়েই জল্পনা চলছিল বেশ। এবার নিজের মা হওয়ার ইঙ্গিত দিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: “আমি মরে গেলেও,আপনারা আমার চিতায় ফুলের মালা গুনবেন, তাতে খুঁত ধরবে” – বারবার সোশ্যাল মিডিয়ার সম্মুখীন হতে হতে এবারে বিস্ফোরক অভিনেত্রী সুদীপা

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই দিলেন সুখবর। পোষ্টের নিচে তিনি লিখেন, ”আবার প্রেমে পড়তে চলেছি, আরো একবার। কিন্তু এবার রাজা গোস্বামীর সঙ্গে নয় অন্য কারোর সঙ্গে। আর রাজা গোস্বামীও পড়বেন প্রেমে, তবে আমার সঙ্গে নয়।” তারপরে ছোট্ট শিশুর ইমোজি দেন। এই পোস্টটি করার পরই নেতিজেনদের ধারণা, মা হতে চলেছেন তিনি। পোস্ট করে স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি। পোস্টটি করার সাথে সাথেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে অনেকেই অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীকে। তবে এটি কেবল একমাত্র ইঙ্গিত নয়। এই পোস্টটি করার একদিন আগেও একটি ছবি শেয়ার করেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ছোট্ট গোপালের ছবি শেয়ার করে নিচে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ” তাড়াতাড়ি রাধারানীকে পাঠাও আমার কাছে, নয়ত তুমিই এসো, যা খুশি।” এই পোস্টের পরে আরও স্পষ্ট হয়ে ওঠে তাঁর মা হওয়ার খবর।

প্রসঙ্গত, জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ এর মধ্যে দিয়ে টেলিভিশন জগতে পা রেখেছিলেন মধুবনী ও রাজা। একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেখান থেকেই প্রেমালাপ। সিরিয়াল প্রেমীদের কাছে এখনও ওম-তোড়ার জুটি বেশ জনপ্রিয়। ২০১৬ সালের ৯ ডিসেম্বর চার হাত এক করেন দুজনে। এবার তাঁদের ঘরে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment