Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

‘হাঁটুর বয়সী নোলকের সঙ্গে ফুলশয্যা হবে মাঝবয়সী অরিন্দমের’! সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করলো ‘গোধূলি আলাপে’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

‘হাঁটুর বয়সী নোলকের সঙ্গে ফুলশয্যা হবে মাঝবয়সী অরিন্দমের’! সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করলো ‘গোধূলি আলাপে’র নতুন প্রোমো, ভাইরাল ভিডিও

সপ্তাহ খানেক হলো স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপে’র সম্প্রচার। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে অসম বয়সী দুই নায়ক এবং নায়িকাকে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টলিউড অভিনেতা কৌশিক সেন এবং নবাগতা অভিনেত্রী সোমু সরকার। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো প্রথম সপ্তাহেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি করল দর্শকদের মধ্যে।

যা থেকে প্রমাণ হয়ে গেল ধীরে ধীরে দর্শকদের নজর আকর্ষণ করতে সক্ষম হচ্ছে ধারাবাহিকটি। প্রসঙ্গত এই ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল দর্শকদের একাংশের মধ্যে। মাঝবয়সী অভিনেতা কৌশিক সেনের সঙ্গে নবাগতা তরুণী অভিনেত্রীকে একদমই মানায়নি এমন অভিযোগ তুলেছিলেন তারা। পাশাপাশি ধারাবাহিকের গল্প অনুযায়ী অসমবয়সী বিয়ের কাহিনী মানতে রাজি ছিলেন না দর্শকরা।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল এই অসমবয়সী বিবাহের পর এবার হাঁটুর বয়সী মেয়ে নোলকের সঙ্গে ফুলশয্যা করবেন মাঝবয়সী উকিল অরিন্দম ওরফে অভিনেতা কৌশিক সেন।

আরও পড়ুন: নিজের অপমান সহ্য করতে না পেরে দক্ষিণেশ্বরের মন্দির এই মহাপ্রলয় শুরু করেন মা ভবতারিণী, রানী রাসমনির নতুন পর্ব দেখে উচ্ছ্বসিত হয়ে পড়লেন দর্শকেরা, ভাইরাল ভিডিও

তবে এই ধারাবাহিক শুরুর আগে অভিনেতা কৌশিক সেন জানিয়েছিলেন আগে থেকে বিচার না করে ধারাবাহিকের গল্পকে একটু সময় দেওয়া উচিত। তাই নেটিজেনদের একাংশ মনে করছেন প্রোমো দেখে নয় বরং ধারাবাহিকের আসল পর্ব দেখে তবে নিজেদের মতামত জানাতে চান তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment