Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

জানেন কি ইনস্টাগ্রামে একটি পোষ্ট করার জন্য কত টাকা নেয় আলিয়া ভাট?

কারান জোহরের সবথেকে প্রিয় স্টুডেন্ট তিনি। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। যার ‘গুলাবি আখে’ তে

জানেন কি ইনস্টাগ্রামে একটি পোষ্ট করার জন্য কত টাকা নেয় আলিয়া ভাট?

কারান জোহরের সবথেকে প্রিয় স্টুডেন্ট তিনি। বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। যার ‘গুলাবি আখে’ তে দিওয়ানা কোটি কোটি মানুষ। বুঝতেই পারছেন ভাট পরিবারে মেয়ে আলিয়া ভাটের কথা বলছি। রুপোলি পর্দা ছাড়া সোশ্যাল মিডিয়াও কাঁপাচ্ছেন মিস ভাট। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোইং কিছু কম নয়। সেখানে বেশ একটিভও থাকেন তিনি। একের পর এক পোস্ট করেন প্রমোশন ফটোশুটের। আর সিনেমার টিকিটের মতো হুহু করে বিক্রি হচ্ছে তাঁর ইনস্টাগ্রামের পোস্ট।

কারান জোহারের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তারপরে একের পর এক হিট ছবি দিয়েছেন। কেবল বাণিজ্যিক ছবি নয় অন্য ধারার ছবিও করেছেন তিনি। বর্তমানে আলিয়ার নেট মূল্য ২১.৭ মিলিয়ন ডলার যা প্রায় ১৬২ কোটি টাকা। তাঁর ইনকামের বেশিরভাগ টাকায় আসে অভিনয় থেকে। কিন্তু তার পাশাপাশি একাধিক জায়গা থেকে রোজগার করে থাকেন অভিনেত্রী। বেস কয়েকটি বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। ট্রাভেল থেকে মেকআপ বহু বড় বড় ব্র্যান্ডের প্রমোশন করে টাকা উপার্জন করেন তিনি। এছাড়াও বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও রিসেপশন পার্টি থেকেও ইনকাম আসে তাঁর।

এত কিছুর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও আসে রোজগার। ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোইং ৫০.২ মিলিয়ন। বহু বিজ্ঞাপন সংস্থা সেলিব্রেটি পেজে নিজের প্রমোশন করার জন্য পোস্ট করতে চান। আর তাই আলিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে রয়েছে একাধিক প্রমোশন পোস্ট। ইনস্টাগ্রামে কোন ব্র্যান্ডের প্রমোশন পোস্ট করার জন্য তাঁর চার্চ ফি এক কোটি টাকা।

আরও পড়ুন: ‘সকালে উঠে চা নয়, বরং সদ্য বিবাহিত বৌ পিহুর চুমু চাই ঋষির’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মনফাগুনে’র তুমুল রোমান্টিক প্রোমো

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment