Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
21 July 2026

‘সকালে উঠে চা নয়, বরং সদ্য বিবাহিত বৌ পিহুর চুমু চাই ঋষির’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মনফাগুনে’র তুমুল রোমান্টিক প্রোমো

‘সকালে উঠে চা নয়, বরং সদ্য বিবাহিত বৌ পিহুর চুমু চাই ঋষির’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘মনফাগুনে’র তুমুল রোমান্টিক প্রোমো

বাঙালির বিনোদনের অন্যতম একটি জনপ্রিয় উপকরণ হলো বাংলা সিরিয়াল। এবং প্রতিটি ধারাবাহিককেই নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য ধারাবাহিকের গল্পকে বিভিন্নভাবে দর্শকদের সামনে স্থাপন করতে দেখা যায়। তবে এবার নিজের নতুন প্রোমো দিয়ে বাংলা ধারাবাহিকের দর্শকদের তুমুল চমকে দিল স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকটি।

এমনিতেই এই ধারাবাহিকের মুখ্য ভূমিকার অভিনেতা এবং অভিনেত্রীর রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। যে কারণে প্রথম থেকেই দারুন ছিল এই ধারাবাহিকের জনপ্রিয়তা। তবে এবার অনুগামীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করে প্রকাশ হলো ‘মন ফাগুনে’র নতুন প্রোমো যেখানে ঋষি এবং পিহুর মধ্যে চরম ঘনিষ্ঠ রোমান্স দেখে দারুণ চমকে গেছেন দর্শকরা। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি এবং পিহু আসলে ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা।

সম্প্রতি তারা দুজনেই দুজনের আসল পরিচয় জানতে পেরেছে এবং তারপর থেকেই আরো কাছাকাছি আসতে শুরু করেছে এই ধারাবাহিকের নায়ক নায়িকা। এবার ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল সকালবেলা চায়ের সঙ্গে স্ত্রীকে চুমু খাচ্ছেন ধারাবাহিকের নায়ক ওরফে অভিনেতা শন ব্যানার্জি। বলাই বাহুল্য এতদিন ধরে ঋষি এবং পিহুর প্রেম দেখার জন্য আগ্রহী হয়েছিলেন দর্শকরা। তাই এবার নিজেদের মনের মত দৃশ্য দেখতে পেয়ে দারুন খুশি হয়েছেন তারা।

আরও পড়ুন: পারলো না অভিনেত্রী সৌমিত্রিশা! ন্যাকা ন্যাকা করে কথা বলেই গৌরী এলো হলো বেঙ্গল টপার, গাঁটছড়া,আলতা ফড়িং এর টি আর পি চমকে দেওয়ার মতো!,

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment