Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

ভাঙছে তৃতীয় বিয়েও! তাও বন্ধুর সাথে খোস মেজাজে শ্রাবন্তী!

ব্যাক্তিগত জীবনে কোনদিনই সুখী হতে পারেননি তিনি। তিন তিনটে বিয়ে করেও খুঁজে পাননি সুখ। আশা করি পাঠকরা এতক্ষণে

ভাঙছে তৃতীয় বিয়েও! তাও বন্ধুর সাথে খোস মেজাজে শ্রাবন্তী!

ব্যাক্তিগত জীবনে কোনদিনই সুখী হতে পারেননি তিনি। তিন তিনটে বিয়ে করেও খুঁজে পাননি সুখ। আশা করি পাঠকরা এতক্ষণে বুঝেই গেছেন কার কথা বলা হচ্ছে! শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেও কোনও সাক্ষাৎকারে শ্রাবন্তী এ বিষয় তেমন মুখ খোলেন না । তৃতীয় স্বামীর সাথেও বিয়ে প্রায় ভাঙার মুখে। তারা দুর্গা পূজার আগেই থেকেই আলাদা থাকছেন। এ কথা রোশন নিজেই স্বীকার করেছেন।

তবে এসবের মাঝেই ফুরফুরে মেজাজে লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। তার সঙ্গে রয়েছে তার একটি বান্ধবী। গাড়ির মধ্যে আনন্দ করছেন, নাচ-গান করছেন, সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন “এত আলো আগে দেখিনি”। তবে কি রোশন এর সাথে বিয়ে ভাঙ্গা এই আনন্দের কারণ? নাকি সবকিছু ভুলে থাকার জন্যই এই আয়োজন? প্রশ্ন উঠেছে অনেকের মনেই।

এই নিয়ে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তবে কি রোশন এর সাথে সম্পর্ক ভাঙার শ্রাবন্তীর আনন্দের কারণ? একসাথে কি তাহলে সুখী ছিলেন না দুজনে ? যদিও তাদের আগেকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে এ কথা কিন্তু বলা যায়না। বেশ খুশি তেই দুজনে একসাথে ছবি পোস্ট করেছিলেন। অভিনয়, রূপলাবণ্য সবকিছুই দর্শকদের কাছে খুবই জনপ্রিয় শ্রাবন্তীর। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন দর্শকরা। ফের একবার শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে প্রশ্নের মুখে দাঁড়িয়ে।

আরও পড়ুন: সুশান্ত হত্যা মামলা থেকে মাদক চক্র, দীর্ঘদিন পর জামিন পেলেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী

রোশন এর সাথে এখন কোনো ছবি নেই সোশাল মিডিয়া তে শ্রাবন্তীর। সব ডিলিট করেছেন তিনি। এই নিয়েও ভক্তমহলে প্রশ্নের শেষ নেই। তবে কি সত্যিই শ্রাবন্তীর তৃতীয় বিয়েও টিকছে না? উত্তর দেবে সময়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment