Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

সুশান্ত হত্যা মামলা থেকে মাদক চক্র, দীর্ঘদিন পর জামিন পেলেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী

প্রায় দু মাস পর জামিন পেলেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একে একে মাদক চক্রে

সুশান্ত হত্যা মামলা থেকে মাদক চক্র, দীর্ঘদিন পর জামিন পেলেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী

প্রায় দু মাস পর জামিন পেলেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একে একে মাদক চক্রে নাম জড়ায় বহু বলি তাড়কার। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে উঠে আসে বলিউডের অজানা নানা রহস্য। মাদক চক্রের মতন ভয়াবহ বিষয়ে নাম জড়ায় সারা আলি খান, রাকুল প্রীত, দীপিকা পাড়ুকোন সহ আরো বলি অভিনেতার।

দীর্ঘদিন তদন্ত চলার পর সেপ্টেম্বরে সৌভিক চক্রবর্তীকে গ্রেগতার করে এনসিবি। সৌভিকের আগে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও গ্রেফতার করে এনসিবি। আর স্যামুয়েল এবং সৌভিকের পরেই এনসিবি গ্রেফতার করে সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে। অবশ্য গত মাসেই জামিন পেয়েছেন রিয়া। আজ অবশেষে সৌভিকের জামিন মঞ্জুর করল স্পোশাল এনডিপিএস কোর্ট। প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তীর ফোন কল রেকর্ড। আর কল রেকর্ড থেকেই জানা গিয়েছিল মাস খানেক ধরেই মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ ছিলো রিয়ার। পাশাপাশি সুশান্তর মেইল আইডি থেকে অনেক মেল ডিলিট করে রিয়া। এমনকি পরে সেই পাসওয়ার্ডও বদলে দেন নিজেই।

এমনকি সুশান্তের প্রাক্তন প্রেমিকাকে বাঁচানোর চেষ্টা করছে মুম্বাই পুলিশ এমন অভিযোগও এসেছে বহুবার। এই ঘটনার পরেই সারা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়। কিন্তু এখনো পর্যন্ত আসল রহস্য না জানা গেলেও সুশান্তের অনুগামীরা তাঁর বিচারের দিকে তাকিয়েই বসে আছে।

আরও পড়ুন: ফাঁকা ঘরে মেঝেতে বসে চর্চিত বনগাঁর প্রেমিকা অরুনিতার সঙ্গে ফের রোমান্টিক মুডে পবনদ্বীপ, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment