Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

অ্যাড এর মাধ্যমে সুশান্তকে অপমান করেছেন বলে দাবি নেটিজেনদের! সোশাল মিডিয়া তে ভাইরাল#Boycott Bingo ট্রেন্ড!

এবারে রণবীর সিং এর বিরুদ্ধে সরব হলো সুশান্ত সিং রাজপুত এর ভক্তরা। নেট দুনিয়ায় অভিযোগ, সুশান্ত সিং কে অপমান

অ্যাড এর মাধ্যমে সুশান্তকে অপমান করেছেন বলে দাবি নেটিজেনদের! সোশাল মিডিয়া তে ভাইরাল#Boycott Bingo ট্রেন্ড!

এবারে রণবীর সিং এর বিরুদ্ধে সরব হলো সুশান্ত সিং রাজপুত এর ভক্তরা। নেট দুনিয়ায় অভিযোগ, সুশান্ত সিং কে অপমান করেছেন রণবীর সিং। সম্প্রতি একটি অ্যাড এ নাকি এরকম করেছেন রণবীর। কেন রণবীরের ডায়লগে ‘অ্যালগোরিদম’, ‘ফোটন’-এর মতো শব্দ? এর মাধ্যমে নাকি সুশান্ত কেই অপমানের চেষ্টা করা হয়েছে বলে দাবি নেট দুনিয়ার।

কিন্তু সারা বিজ্ঞাপন জুড়ে তো সুশান্ত এর নাম নেই কোথাও। তাহলে? একটি চিপসের বিজ্ঞাপনে দেখা যায় রণবীর কে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে ” আরে এবারে কি করবে ভাবছ?” এই প্রশ্নে তিতিবিরক্ত হয়ে রণবীর ফিজিক্স এর নানা ট্রাম ব্যবহার করে উত্তর দিয়ে সকল কে ঘাবরে দেন। তাহলে কোথায় সুশান্ত? কেন এই বিতর্ক?

অদ্ভুত ভাবে সুশান্ত সিং এর ভক্তরা দাবি করেছেন সুশান্ত এর প্রিয় সাবজেক্ট ছিল পদার্থ বিদ্যা। আর তাকে ব্যঙ্গ করতেই রণবীর সিং এর অ্যাড করেছেন। তাই সোশাল মিডিয়া তে #boycott bingo বলে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছেন সুশান্ত এর ভক্তরা। অনেকেই রণবীর কে ব্যঙ্গ করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: ‘ভালো গল্প নয়, দর্শকরা কূটকাচালিই দেখতে বেশি পছন্দ করে’! ‘আয় তবে সহচরী’র বদলে যাওয়া গল্প নিয়ে ক্ষোভপ্রকাশ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, সিরিয়ালের গল্প নিয়ে বিবাদ কনীনিকা-লীনা গঙ্গোপাধ‍্যায়ের! ভাইরাল ভিডিও

অন্যদিকে ওই চিপস প্রস্তুতকারী সংস্থা র দাবি , ওই চিপস এর বিজ্ঞাপনটি ২০১৯ সালে শুট করা হয়। কিন্তু তারপর করোনা এর জন্যে চিপস টি বাজারে আনা যায়নি। এই বিজ্ঞাপনের সাথে সুশান্ত এর কোনো সম্পর্কই নেই ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment