Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

একেই বলে কাজে নিষ্ঠা! করোনার মধ্যেই অন্তঃসত্ত্বা অনুষ্কা নেমে পড়েছেন শুটিংয়ের কাজে!

দুষ্টু-মিষ্টি কাপেল দের মধ্যে বিরুষ্কা অন্যতম একথা সকলেই জানেন। কিন্তু নিন্দুকের স্বভাব যায়না। তাই এত কিছুর পরও

একেই বলে কাজে নিষ্ঠা! করোনার মধ্যেই অন্তঃসত্ত্বা অনুষ্কা নেমে পড়েছেন শুটিংয়ের কাজে!

দুষ্টু-মিষ্টি কাপেল দের মধ্যে বিরুষ্কা অন্যতম একথা সকলেই জানেন। কিন্তু নিন্দুকের স্বভাব যায়না। তাই এত কিছুর পরও বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কা কেই দায়ী করা হয়েছে খেলার মাঠে। কিন্তু তাতে এই কাপল এর কোন যায় আসে না। তারা না একে অপরের হাত ছেড়েছেন, না কাজের প্রতি নিষ্ঠা হারিয়েছেন । একথার প্রমাণ আবারো দিলেন অনুষ্কা। করোনা এর সময়েই নিজে অন্তঃসত্ত্বা হয়ে ও তিনি নেমে পড়েছেন শুটিংয়ের কাজে।

করোনা এর নিয়ম মেনেই শুটিং আর খেলার মাঠ দুই জায়গাতেই কাজ শুরু হয়েছে। আইপিএল এর কাজে দুজনেই কিছুদিন আগে আমির শাহী তে ছিলেন। এখন দেশের জন্য বিরাট অস্ট্রেলিয়া তে । তাই দুজনের দেওয়ালি কেটেছে আলাদা ভাবেই। তাতে অবশ্য কিছু যায় আসেনা। দুজনেই দুজন কে নিজেদের কাজের ব্যাপারে অনেকদিন থেকেই সাপোর্ট করে আসছেন। কারণ তারা একে অপরের কাজের গুরুত্ব বোঝেন।

আরও পড়ুন: রূপসী কন্যে!! কালো পোশাক খোলা চুলে এ যেন অন্য আলিয়া

সম্প্রতি অনুষ্কা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে ভ্যানিটি ভ্যান থেকে নামছেন তিনি। সবাই সেখানে পিপিই কিটে। একটি অ্যাড এর শুটিং এ নেমে পড়েছেন তিনি। সামনের জানুয়ারি তেই অনুষ্কা মা হতে চলেছেন। এখন স্বাভাবিক ভাবে তার বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু তিনি তা করেননি। কাজ ছাড়া কি থাকা যায় নাকি? তাই মুখে মাস্ক পরে অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যেই তার এই ছবি প্রচুর ভাইরাল হয়ে গেছে। সকলে অনুষ্কার কাজের প্রশংসা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment